উপকরণ
লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, দুধ ১ কেজি, মিল্ক পাউডার ২০০
গ্রাম, কর্নফ্লাওয়ার ৩ চামচ, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, ক্রিম ৫০ গ্রাম, ঘি ২ টেবিল চামচ, চিনি প্রয়োজনমতো, ডেকোরেশনের জন্য পেস্তাবাদাম, কাঠবাদাম, কিশমিশ ইত্যাদি ৭-৮টি।
প্রণালি
প্রথমে সেমাই ভালো করে ভেজে নিতে হবে। এ জন্য একটি পাত্রে ঘি ঢালুন। ঘি গলে গেলে সেমাই দিয়ে দিন। অল্প আঁচে সেমাই ভাজবেন। এতে ধীরে ধীরে সেমাইয়ের রং পরিবর্তন হবে। এবার চিনি ও মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে সেমাই ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন।
অন্য একটি কড়াই কিংবা পাত্রে দুধ জ্বাল দিন। দুধে কোনো পানি মেশাবেন না। এই দুধ ঘন করে জ্বাল দেবেন। এতে সেমাই খেতে ভীষণ ভালো লাগবে। খানিকক্ষণ দুধ জ্বাল দেওয়া হলে দুধের সঙ্গে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর দুধের সঙ্গে চিনি মেশান। এই পর্যায়ে ভালো করে নাড়তে থাকুন।
৫ মিনিট নাড়ার পর ক্রিম দিয়ে দিন। হাতের কাছে না থাকলে ক্রিম না দিলেও চলবে। এবার দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। দুধ পুরো ঘন হয়ে ক্রিমি ভাব এলে চুলা বন্ধ করে দিন। পরিবেশনের জন্য একটি পাত্রে প্রথমে এক স্তর করে ভাজা সেমাই দিয়ে দিন। তার ওপরে ঘন দুধের ক্রিম দিন। তার ওপর আরেক স্তর সেমাই দিন।
এভাবে কয়েক স্তর পর্যন্ত দিতে পারেন। সবশেষে ওপরে পেস্তাবাদাম, কাঠবাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন। সেমাই ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। খেতে ভীষণ ভালো লাগবে। শুধু ঈদই নয়, এটি যেকোনো সময় তৈরি করে খাওয়া যায়।

রূপচর্চায় নারী-পুরুষের এখন সমান মনোযোগ। অধিকাংশ তরুণ এখন নিজেদের অ্যাপিয়ারেন্স নিয়ে সচেতন। বলা ভালো, ঈদ সামনে রেখে নারীদের মতো এখন পুরুষেরাও সেলফ গ্রুমিং করেন। তবে উৎসব থাকুক বা না থাকুক, যেকোনো রূপচর্চার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে....
১৭ ঘণ্টা আগে
রমজান মাসের ধকল আর গরমের তীব্রতায় ঈদের আগে চুলের বারোটা বেজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়; বিশেষ করে সারা দিন রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা এবং ধুলোবালির প্রভাবে চুল হয়ে পড়ে প্রাণহীন, রুক্ষ ও নিস্তেজ। শুধু দামি শ্যাম্পু বা কন্ডিশনারে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, চুলের মূল গাঠনিক উপাদান হলো...
১৮ ঘণ্টা আগে
বেগুনি তো রোজ ইফতারির আইটেমে থাকে। কিন্তু মুচমুচে সুস্বাদু বেগুনি সবাই তৈরি করতে পারে না। আজকের রেসিপিতে জেনে নিন মুচমুচে বেগুনি তৈরির পদ্ধতি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধন শিল্পী কোহিনূর বেগম।
১৮ ঘণ্টা আগে
আজ আপনার অলসতা অলিম্পিক পর্যায়ে পৌঁছে যাবে। ইচ্ছা করবে বিছানা ছেড়ে না উঠতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর গ্রহ-নক্ষত্র মানে না! কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার টিফিন বক্সের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে, নিজের খাবার আগলে রাখুন।
১ দিন আগে