Ajker Patrika

পাঙাশ মাছের দোপেঁয়াজি

ফিচার ডেস্ক, ঢাকা 
পাঙাশ মাছের দোপেঁয়াজি
পাঙাশ মাছের দোপেঁয়াজি

বাড়ির শিশুরা পাঙাশ মাছ খেতে ভালোবাসলে একটু ভিন্নভাবে রেঁধে খাওয়াতে পারেন। আপনাদের জন্য পাঙাশ মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

পাঙাশ মাছ ১২ টুকরা, পেঁয়াজকুচি এক কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৭-৮টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, লেবুর রস এক টেবিল চামচ।

প্রণালি

পাঙাশ মাছ কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম হলে মাছ লালচে করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে ভাজা মাছ দিন। নেড়ে সামান্য পানি দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া ও ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত