Ajker Patrika

কোমল ফেসওয়াশ ত্বক মসৃণ রাখে

ফিচার ডেস্ক
কোমল ফেসওয়াশ ত্বক মসৃণ রাখে
শোভন সাহা। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে অনেক কালো দাগ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে কি না, তা চেকআপ করাতে হবে। অনেক সময় স্বাস্থ্যজনিত সমস্যায় এমন কালো দাগ হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা না হলে যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।

প্রশ্ন: আমি চাকরি করি। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা কম্পিউটারের সামনে থাকতে হয়। অফিস থেকে ফিরে সময় নিয়ে ত্বকের যত্ন নেওয়ার উপায় থাকে না। সহজে কীভাবে ত্বকের বুড়িয়ে যাওয়া গতি ধীর করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: এমন অবস্থায় ত্বক ভালো রাখতে সারা দিনে অফিসে বেশ কয়েকবার ডেস্ক থেকে উঠে মুখে পানির ঝাপটা দিতে হবে। অফিসে অন্তত একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারলে ভালো। সানস্ক্রিন ব্যবহার করলে পুনরায় তা ব্যবহারের জন্য ত্বক পরিষ্কার করতে হয়। সে সময় কোমল ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক মসৃণতা হারাবে না। এ ছাড়া নীল আলো ত্বকের সংস্পর্শে আসার পর যে ক্ষতিকর র‍্যাডিক্যাল তৈরি করে, সেটিও পানির ঝাপটায় ধুয়ে যাবে।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত