আবহাওয়ার ভাষা বোঝা খুব মুশকিল—কখনো রোদ, কখনো বৃষ্টি। আবার বৃষ্টি শুরু হলে টানা চলছে কয়েক দিন। এমন দিনগুলোয় যদি ভ্রমণে বের হন, তাহলে ব্যাগ প্যাকিংয়ের ধরনটা একটু ভিন্ন হবে। বিড়ম্বনা এড়াতে যেভাবে ব্যাগ গোছাতে পারেন।
বাড়তি কাপড়
দুটো কাপড় আর একটি গামছা ব্যাকপ্যাকে নিয়ে বের হওয়া নয়। পর্যাপ্ত কাপড় সঙ্গে নিন। কোনো কাপড় ভিজে গেলেও কিংবা না শুকালেও পরার মতো অন্তত এক সেট পোশাক যেন থাকে।
ছাতা ও রেইনকোট
ব্যাগে ছাতা বা রেইনকোট নিয়ে নিন। হঠাৎ বৃষ্টি বা অতিবৃষ্টি থেকে কিছুটা হলেও সুবিধা দেবে এই দুটো জিনিস।
পানির বড় বোতল
একটানা দীর্ঘ ভ্রমণ করলে ঘেমে যাওয়ার কারণে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। সেই কারণে পানির বড় বোতল সঙ্গে রাখুন।
ওয়াটারপ্রুফ ব্যাগ
যে ব্যাগ নিয়ে ভ্রমণে যাবেন, সেটি যেন ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখবেন। এতে বৃষ্টির মধ্যেও লাগেজ ভিজে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।
ছোট তোয়ালে
বৃষ্টি হচ্ছে যখন-তখন। তাই ভিজে গেলে হাত, পা ও মাথা যেন মুছে নেওয়া যায়, সেই জন্য ব্যাগের ওপরের দিকে রাখুন ছোট তোয়ালে। এই তোয়ালে হাতের কাছেই রাখুন, যেন হঠাৎ প্রয়োজনে বের করা সহজ হয়।
সূত্র: ট্রাভেল অ্যাওয়েটস

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
১০ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১২ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৪ ঘণ্টা আগে