বয়সের তুলনায় অনেকের ত্বক বুড়িয়ে যায়। এর পেছনে দায়ী রোজকার কিছু অভ্যাস। আবার কিছু অভ্যাস আপনার ত্বকে তারুণ্য নিয়ে আসবে। ত্বককে করে তুলবে উজ্জ্বল ও দীপ্তিময়। লেজার ট্রিট ক্লিনিকের পুষ্টিবিদ ইতি খন্দকার নিজের তারুণ্য ধরে রাখতে যে অভ্যাসগুলো মেনে চলতে হবে তার পরামর্শ দিয়েছেন।
মন খুলে হাসুন
মন খুলে হাসতে পারা বড় গুণ। হাসি শরীরকে চাঙা রাখে। বিষণ্ণতা দূর করে। গবেষকেরা গবেষণা করে দেখেছেন, যারা হাসতে পারে, তারা অন্যদের তুলনায় তরুণ হয়। তাই বিষণ্ণতা ভুলে হাসতে শিখুন। এতে ত্বকে উজ্জ্বল আভা ফুটে উঠবে।
ময়েশ্চারাইজার ব্যবহার
ত্বকের তারুণ্য ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহারের বিকল্প নেই। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার কিনবেন। ত্বকে সাবান ব্যবহার না করে শাওয়ার জেল ব্যবহার করতে পারেন। এতে ত্বক কোমল থাকে।
খেতে হবে আঙুর
ত্বকে তারুণ্য ধরে রাখতে ফাস্টফুড ও তৈলাক্ত খাবার না খেয়ে ফল খেতে হবে। বিশেষ করে আঙুর খাবেন। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বক ভালো রাখবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। বাড়াবে ত্বকের উজ্জ্বলতা।
তৈলাক্ত মাছ
যাঁরা ত্বক সুস্থ ও সুন্দর রাখতে চান, তাঁরা অবশ্যই তৈলাক্ত মাছ খাবেন। মাছের তেল শরীরের জন্য উপকারী। মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বক ভালো রাখে। স্যামন, রুই, কাতল, মলা, ঢেলাসহ যেকোনো দেশি ও বিদেশি মাছ খেতে পারেন।
খেতে হবে রঙিন শাকসবজি
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে মাল্টিভিটামিনের জুড়ি নেই। আর মাল্টিভিটামিন পেতে রঙিন শাকসবজি খেতে হবে। ত্বকের জন্য পালংশাক যেমন উপকারী, তেমনি টমেটোও উপকারী। এগুলোতে থাকা লাইকোপেন ও অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ত্বককে তরুণ রাখে।
লবণ ও চিনিকে ‘না’
লবণ ও চিনি হলো হোয়াইট পয়জন। এগুলো শরীরের ক্ষতি করে। ত্বককে বুড়িয়ে দেয়। ওজন বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি খেলে ব্রণের প্রকোপ বাড়ে। তাই তারুণ্য ধরে রাখতে লবণ ও চিনি পরিমিত পরিমাণে গ্রহণ করুন।
শরীরচর্চা
গবেষণা বলছে, নিয়মিত শরীরচর্চা করলে ত্বকের বয়স কমে। অর্থাৎ, শরীরচর্চা আপনাকে তরুণ করবে। ব্যায়াম বা শরীরচর্চা করলে দুশ্চিন্তামুক্ত থাকা যায়, ঘুম ভালো হয়। আর ঘুম ভালো হলে মনও ভালো থাকে।

সকালে এক কাপ গরম চা বা কফি। অনেকের কাছে এটাই দিনটা চমৎকার কেটে যাওয়ার একটা দারুণ শুরু বলে মনে হয়। এই এক কাপ গরম পানীয় দিয়ে দিন শুরু করা আমাদের অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে শীতের দিনে ধোঁয়া ওঠা পানীয় শরীরে এক মুহূর্তে চাঙা ভাব এনে দেয়।
৩ ঘণ্টা আগে
ত্বক মুহূর্তে উজ্জ্বল, প্রাণবন্ত ও দাগহীন করতে রূপচর্চার জগতে এখন নতুন ক্রেজ গ্লোয়িং স্কিন আইভি ড্রিপ। কসমেটিক ক্লিনিক ও বিউটি পারলারগুলোতে বড় বড় বিজ্ঞাপন দিয়ে দাবি করা হচ্ছে, কোনো প্রকার নাইট ক্রিম, সিরাম বা ফেশিয়াল না করে, স্রেফ স্যালাইনের মতো একটি ইনফিউশনের মাধ্যমে
৫ ঘণ্টা আগে
সকালের নাশতায় মচমচে ও সুস্বাদু ফ্রেঞ্চ টোস্ট অনেকে পছন্দ করেন। তবে সাধারণ ফ্রেঞ্চ টোস্টে শর্করা ও ক্যালরির পরিমাণ বেশি থাকায় ডায়েট চলাকালে এটি কেউ কেউ এড়িয়ে চলেন। তবে সামান্য কিছু উপকরণ বদলে নিয়ে আপনি খুব সহজে সাধারণ এই ক্ল্যাসিক নাশতা বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর ‘হাই-প্রোটিন ফ্রেঞ্চ টোস্ট’।
৭ ঘণ্টা আগে
আধুনিক যুগে সমুদ্রসৈকতে যাওয়া মানেই রোদচশমা, বিকিনি আর খোলা হাওয়ায় হইচই। তবে ইতালি উপকূলের এক বিশেষ সৈকতে নামলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। কারণ, সেখানে সমুদ্র আর বালুকাবেলার মাঝখানে দাঁড়িয়ে আছে ১০ ফুট উঁচু এক সাদা পাকা দেয়াল। এক পাশে শুধু নারীদের রাজ্য, অন্য পাশে পুরুষদের।
২১ ঘণ্টা আগে