অনেকে মেকআপ করতে খুব একটা পছন্দ করেন না। তবে বিশেষ দিনগুলোয় একটু হলেও মেকআপ নিতে হয়। যত কমই মেকআপ করুন না কেন, তা যেন পরিপাটি হয়।
টোনার ও ময়শ্চারাইজার ব্যবহার করুন: প্রথমে ত্বক পরিষ্কার করে এক্সফোলিয়েট করুন। তারপর টোনার ব্যবহার করুন। তাতে ত্বক উজ্জ্বল ও মসৃণ দেখাবে। এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন। আপনার ত্বকের ধরনের ওপর ভিত্তি করে একটি ময়শ্চারাইজার কিনুন এবং এটি তেলমুক্ত কি না, দেখে নিন।
প্রাইমার ব্যবহার করুন: ত্বকে ময়শ্চারাইজার লাগানোর পর সরাসরি ফাউন্ডেশন না দিয়ে প্রথমে প্রাইমার লাগান। একটি ভালো মানের প্রাইমার ত্বকের টোনকে সমান এবং যেকোনো অপূর্ণতা দূর করে। দীর্ঘস্থায়ী মেকআপ লুক পেতে প্রাইমার ব্যবহার গুরুত্বপূর্ণ। তাতে একদিকে মেকআপ দেখতে যেমন উজ্জ্বল লাগবে, তেমনি থাকবেও অনেকক্ষণ। আই প্রাইমার, জলভিত্তিক ও তেলমুক্ত প্রাইমার ব্যবহার করুন।
ভালো ফাউন্ডেশন বেছে নিন: বাছাই করার কথা আসছে; কারণ, ফাউন্ডেশন লাগানোর আগে তার ধরনটা আপনাকে জেনে নিতে হবে। ফাউন্ডেশনের ধরন প্রাইমারের ধরনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়াটা জরুরি; অর্থাৎ যদি আপনি অয়েল বেসড প্রাইমার লাগিয়ে থাকেন, তাহলে অয়েল বেসড ফাউন্ডেশনই ব্যবহার করতে হবে। প্রাইমার ওয়াটার বেসড হলে ফাউন্ডেশনও তেমন হওয়া দরকার। প্রিমিয়াম ও হালকা এবং তেলমুক্ত ফাউন্ডেশন ব্যবহার করা ভালো। উল্টোটা হলে তেলে-জলে যেমন মেশে না, তেমনি প্রাইমার ও ফাউন্ডেশনও মিশবে না। হালকা প্রলেপে ফাউন্ডেশন লাগান। এটি আপনার ত্বককে মসৃণ টেক্সচার দেবে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন: ভালো মানের ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করলে চোখের মেকআপ দীর্ঘক্ষণ থাকে।
ভালো পাউডার ব্যবহার করুন: ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই কমপ্যাক্ট বা পাউডার আবশ্যক। এতে ত্বক আরও সুন্দর দেখাবে। পাশাপাশি ত্বকের টেক্সচার ও ধরন দেখে কনসিলার শেড বেছে নিন। তাতে সামান্য পাউডার দিয়ে আলতো করে সেট করে নিন।
সেটিং স্প্রে দিয়ে সেট করুন: মেকআপ করার পর একটি মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করতে ভুলবেন না। সেটিং স্প্রে চূড়ান্ত টাচ-আপ হিসেবে কাজ করে এবং আপনার মেকআপকে যথাস্থানে রাখতে সাহায্য করবে।

কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
৩ ঘণ্টা আগে
ধরুন, ঘড়িতে বাজে রাত ২টা। পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন আর আপনি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন; কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছেন। যাঁরা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই অফিস বা ক্লাসের জন্য সময়মতো উঠতে অ্যালার্ম দিতে হয়,
৯ ঘণ্টা আগে
তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের চারপাশে রয়েছে অবিরাম তথ্যের স্রোত, দীর্ঘ স্ক্রিন-টাইম আর নানামুখী ব্যস্ততা। এখন মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান আশঙ্কাজনকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে মন শান্ত করতে এবং মনোযোগের ক্ষমতা বাড়াতে মানুষ নানান উপায় খুঁজছে।
১১ ঘণ্টা আগে
নিয়ম মেনে রোজই বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বয়সের ছাপ শরীরে বা মুখে কত দ্রুত পড়বে, তা অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধারণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে স্লো এজিং। এতে ত্বকের বয়স বাড়ে, কিন্তু ধীরে। না, বিজ্ঞাপন দেখে নামী ব্র্যান্ডের দামি অ্যান্টি-এজিং ক্রিম মাখা...
১৩ ঘণ্টা আগে