
শরীরের অভ্যন্তরীণ নানা ধরনের কার্যকারিতার ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের গুরুত্বের কথা অনেকে জানি। কিন্তু আধুনিক রূপচর্চার জগতেও যে ম্যাগনেশিয়ামের গুরুত্ব অপরিসীম, তা আমাদের অনেকের হয়তো জানা নেই। শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরানো থেকে শুরু করে শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়ামের বহুমুখী গুণ রয়েছে। বিশেষ করে, যাঁরা একজিমা বা ব্রণের মতো সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ম্যাগনেশিয়াম হতে পারে একটি সাশ্রয়ী ও কার্যকর সমাধান। আজকের আয়োজনে থাকছে ত্বকের যত্নে ম্যাগনেশিয়ামের উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জরুরি কিছু তথ্য।
ত্বকের জন্য ম্যাগনেশিয়ামের উপকারিতা
ত্বকের সুরক্ষা স্তর মজবুত করে
গবেষণায় দেখা গেছে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড সমৃদ্ধ নোনাপানিতে গোসল করলে শুষ্ক ত্বকের সুরক্ষা স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ উন্নত হয়। এটি ত্বককে বাইরের ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা এবং কোষের প্রদাহ রোধ করে। ঘরে বসে স্পার মতো আরাম পেতে বাথ সল্ট হিসেবে ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারেন, যা শরীরের মাংসপেশিকে শিথিল করে প্রশান্তি দেয়।
আর্দ্রতা ধরে রেখে অকালবার্ধক্য রোধ করে
ম্যাগনেশিয়াম ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। এটি ত্বকের খসখসে ও লালচে ভাব কমিয়ে দেয়। নিয়মিত ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সেরাম বা লোশন ব্যবহার করলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে এবং বলিরেখা দূর হয়, ফলে ত্বক অনেক বেশি সতেজ দেখায়।
ব্রণ ও তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ
ত্বকে ম্যাগনেশিয়াম অয়েল ব্যবহার করলে এটি চর্বি ও তেলের কণাগুলো ভেঙে দিয়ে অতিরিক্ত সিবাম নিঃসরণ কমাতে সাহায্য করে। এটি শুধু ব্রণের তীব্রতা কমায় না, বরং একজিমা কিংবা রোজাসিয়ার মতো প্রদাহজনিত চর্মরোগের অস্বস্তি উপশমেও এক বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।

শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণ
প্রাকৃতিক ডিওডোরেন্টগুলোতে ম্যাগনেশিয়াম একটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার মাধ্যমে একটি মৃদু ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে শরীরের অপ্রীতিকর দুর্গন্ধ দূর হয় এবং ত্বক দীর্ঘক্ষণ সতেজ থাকে।
কীভাবে ব্যবহার করবেন
ম্যাগনেশিয়ামের সর্বোচ্চ সুবিধা পেতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি—

সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে কিছু সতর্কতা মেনে চলুন—
কাদের জন্য নিষেধ
ডায়াবেটিস, অন্ত্রের রোগ, হৃদ্রোগ বা কিডনির সমস্যা থাকা ব্যক্তিদের ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া যাঁরা বিষণ্নতা বা দুশ্চিন্তার ওষুধ খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও এটি বিরূপ প্রভাব ফেলতে পারে।
ম্যাগনেশিয়াম শুধু একটি খনিজ উপাদান নয়, এটি ত্বকের স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ। সঠিক নিয়ম মেনে পরিমাণমতো ব্যবহার করলে এটি আপনার ত্বক আরও নমনীয়, উজ্জ্বল ও সতেজ করবে। তবে যেকোনো শারীরিক অস্বস্তি দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

বাড়িতে সপ্তাহে দু-তিন দিনই মুরগি রান্না হয়? মাঝে মাঝে স্বাদবদল না হলে তৃপ্তি নিয়ে খাওয়াও যায় না। এবার একটু ভিন্ন কায়দায় রান্না করুন মুরগির মাংস। আপনাদের জন্য বাটার চিকেনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
গ্রীষ্মকাল এলেই আমরা সাদা, হালকা গোলাপি এবং অন্যান্য হালকা রঙের পোশাকে ঝুঁকে পড়ি। কারণ, হালকা রঙের পোশাক পরতে আরাম, আবার চোখেরও আরাম। কিন্তু এবারের গ্রীষ্মকালে কড়া এবং উজ্জ্বল রঙের দাপট থাকবে বলে জানা যাচ্ছে। ফ্যাশন হাউস হরিতকীর সহপ্রতিষ্ঠাতা অনিক কুণ্ডু জানিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মকালীন...
১৩ ঘণ্টা আগে
আজ আপনার ভেতরের এনার্জি লেভেল এভারেস্ট ছোঁবে। মনে হবে একাই পুরো দুনিয়া পাল্টে দেবেন। কিন্তু সাবধান! অফিসের বসের সঙ্গে তর্কে যেতে যাবেন না। তিনি হয়তো ভুল বলছেন, কিন্তু মনে রাখবেন—তাঁর কাছে রিমোট কন্ট্রোল (বেতন) আছে। বাড়িতে মা বা গিন্নি যদি বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, তবে সেটাকে ‘অ্যাসাইনমেন্ট’...
১৩ ঘণ্টা আগে
এই তাপপ্রবাহের বড় প্রভাব পড়ে ত্বকের ওপর। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের যেন ভোগান্তির শেষ নেই। অতিরিক্ত গরম, রোদ আর ধুলাবালির কারণে ত্বক শুধু তেল চিটচিটেই হয় না; বরং রোমকূপ বন্ধ হয়ে ব্রণ এবং র্যাশের সমস্যা প্রকট হয়। এই অবস্থায় অনেকে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে সমস্যার সমাধান করতে চান।
১৩ ঘণ্টা আগে