
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। এর মানে হলো, মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর সেটি করতে একগাদা টাকা নিয়ে পারলারে ছোটার প্রয়োজন নেই। ঘরে বসেই তা করা সম্ভব। চুল সুস্থ-সুন্দর রাখতে মাথার ত্বকে মনোযোগ দিতে হবে। বেশির ভাগ সময় আমরা চুলের যত্ন নিয়ে ব্যস্ত থাকি। ভুলে যাই মাথার ত্বকের কথা। মাথার ত্বকে অতিরিক্ত তেল, ময়লা আর খুশকি পরিষ্কার করা না হলে চুল ভালো রাখা কঠিন হয়ে পড়ে। স্ক্যাল্প ডিটক্স করতে পারলে মাথার ত্বক পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন উপকরণ ব্যবহারে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টিও পৌঁছাবে।
আমাদের মাথার ত্বকে মরা কোষ জন্মায়। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করলেও এই মরা কোষ সহজে অপসারণ সম্ভব হয় না। তাই মাথার ত্বকেরও এক্সফোলিয়েশন জরুরি। এর মাধ্য়মে চুলের গোড়ায় আটকে থাকা সব ধরনের ময়লা, মরা কোষ ও তেল দূর হয়। তা ছাড়া গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। ঘাম জমেও হতে পারে সংক্রমণ। তাই সপ্তাহে অন্তত এক দিন মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা জরুরি। এ ক্ষেত্রে নারকেল তেল খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তবে কত দিন পরপর এটি করতে হবে, তা মাথার ত্বকের অবস্থার ওপর নির্ভর করে।
মাথার ত্বক বা স্ক্যাল্প গভীরভাবে পরিষ্কারের জন্য চুল ভালোভাবে ব্রাশ করতে হবে। এরপর নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটি করতে হবে দু-তিনবার। এরপর চুলে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। কিছুক্ষণ পর ভালো মানের কন্ডিশনার লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ডিপ ক্লিনজিংয়ের জন্য সপ্তাহে অন্তত এক দিন হেয়ার মাস্ক দেওয়া জরুরি।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
ডিআইওয়াই ডিটক্স প্যাক

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৪ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে