শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।
বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।
জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।
সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে।
মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে।
মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।

সাধারণত বিমানবন্দর মানেই চেকইন, সিকিউরিটি লাইনের তাড়া আর বোর্ডিংয়ের ব্যস্ততা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন আপনার ‘লাভ কানেকশন’ কিংবা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আদর্শ জায়গা হয়ে উঠেছে? অ্যাভিয়েশন লিগ্যাল-টেক ফার্ম এয়ার অ্যাডভাইজারের...
৪৪ মিনিট আগে
অ্যাপল বা ভার্জিন গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের সিইওদের ভোরে ওঠার গল্প শুনে অনেকে অনুপ্রাণিত হয়ে ভোর ৫টায় ওঠার চ্যালেঞ্জ নিচ্ছেন। বলা হচ্ছে, ৩০ দিন এটি করতে পারলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে আমূল পরিবর্তন আসবে। ফলে অনেকে ভোরে ওঠাকেই এখন সফলতার সূত্র মানছে। কিন্তু গবেষক ও ঘুম বিশেষজ্ঞরা কী...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে গড়ে উঠছে এক বিস্ময়কর শহর। নাম কিদ্দিয়া সিটি। এটি যেন মানুষের অভিজ্ঞতা, বিনোদন এবং উন্নত জীবনযাত্রাকে কেন্দ্র করে সাজানো এক স্বপ্নপুরী। কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ার মর্গান পার্কার সম্প্রতি আরব নিউজের একটি...
৩ ঘণ্টা আগে
সপ্তাহের শুক্রবার বিমানে ওড়ার জন্য সবচেয়ে সাশ্রয়ী দিন। শনিবারের তুলনায় শুক্রবার টিকিট কেটে নিলে আপনি প্রায় ১৮ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারেন। তবে মনে রাখবেন, শুক্রবার ভিড় একটু বেশি থাকে। আপনি যদি শান্তিতে ভ্রমণ করতে চান, তাহলে মঙ্গলবারকে বেছে নিতে পারেন।
৪ ঘণ্টা আগে