সাধারণত বিমানবন্দর মানেই চেকইন, সিকিউরিটি লাইনের তাড়া আর বোর্ডিংয়ের ব্যস্ততা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন আপনার ‘লাভ কানেকশন’ কিংবা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আদর্শ জায়গা হয়ে উঠেছে? অ্যাভিয়েশন লিগ্যাল-টেক ফার্ম এয়ার অ্যাডভাইজারের সাম্প্রতিক এক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এমনটাই দাবি করা হয়েছে। তাদের প্রকাশিত ‘লাভ কানেকশন স্কোর’-এ বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের তালিকায় ৭ নম্বরে আছে চাঙ্গি এয়ারপোর্ট।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বিমানবন্দরের তালিকায় জায়গা পাওয়ার পেছনে আছে বেশ কিছু কারণ। সমীক্ষা অনুযায়ী, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিবেশের দিক থেকে চাঙ্গি বিমানবন্দর ১০-এ ১০ নম্বর পেয়েছে। এখানকার ইনডোর রেইন ভর্টেক্স ঝরনা এবং জুয়েল চাঙ্গির সবুজ উদ্যান যাত্রীদের স্নায়ু শান্ত রাখে। ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আলাপ জমানো অনেক সহজ হয়ে যায়। শুধু ট্রানজিট হাব নয়, চাঙ্গি একটি লাইফস্টাইল গন্তব্য। এখানে প্রতি ১০ লাখ যাত্রীর জন্য ক্যাফে, বার এবং সামাজিক জায়গার সংখ্যা বিশ্বের যেকোনো বিমানবন্দরের চেয়ে বেশি। এখানে রয়েছে সিনেমা হল, ছাদের ওপর সুইমিংপুল। এ ছাড়া চমৎকার সব ডাইনিং এরিয়া। দীর্ঘ লে-ওভার কিংবা অপেক্ষার সময়গুলো যাত্রীরা অস্থির হয়ে গেটের সামনে বসে না থেকে এই সাধারণ জায়গাগুলোতে সময় কাটান। এই সময়টি একে অপরের সংস্পর্শে আসার সুযোগ বাড়িয়ে দেয়।
একনজরে সেরা ১০
এয়ার অ্যাডভাইজরের এই তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি ছাড়া অন্য বিমানবন্দরগুলো হলো যথাক্রমে তুরস্কের ইস্তাম্বুল, দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিওন, যুক্তরাজ্যের লন্ডন হিথরো, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেএফকে, জাপানের টোকিও হানেদা, স্পেনের মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং থাইল্যান্ডের ব্যাংকক সুবর্ণভূমি।
চাঙ্গিতে ‘সোলমেট’ পাওয়ার টিপস
এয়ার অ্যাডভাইজরের সিইও আন্তন রাদচেনকোর জানিয়েছেন, চাঙ্গি বিমানবন্দরে কারও সঙ্গে সংযোগ তৈরি করতে চাইলে কিছু বিষয় বিবেচনায় রাখা জরুরি। কী সেগুলো—
সূত্র: ভিএন এক্সপ্রেস

দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
৫ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ান রোমেরো বললে অনেকে না-ও চিনতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে। কিন্তু যদি বলা হয় ‘কুটি রোমেরো’ তাহলে বেশির ভাগ ফুটবলপ্রেমী চিনবেন তাঁকে। হ্যাঁ, আপনাদের প্রিয় কুটি রোমেরোর পুরো নাম ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলবেন না
৭ ঘণ্টা আগে
২০৪০ সালের মধ্যে ১৮টি ভিন্ন খাতে ১ কোটি এআই-চালিত রোবট মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। এই ঐতিহাসিক রোবোটিকস অভিযানের জন্য দেশটির সরকার আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে।
৯ ঘণ্টা আগে
লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন।
১১ ঘণ্টা আগে