
ব্যস্ত নাগরিক জীবনে আমাদের ঘরদোর প্রায়ই অগোছালো হয়ে পড়ে। কাজের চাপ, ভ্রমণ এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে ঘরের যত্ন নেওয়া অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে। ড্রয়িংরুমে জমে থাকা পার্সেলের স্তূপ, ড্রেসিং টেবিলে এলোমেলো প্রসাধনী কিংবা ঘরের বিভিন্ন চেয়ারে জমানো লন্ড্রির কাপড়—সব মিলিয়ে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। ঘরে পুনরায় সুশৃঙ্খল করতে ১২-১২-১২ নামক একটি পদ্ধতি বর্তমানে ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু সে পদ্ধতি কি আসলেই কাজ করে? জেনে নেওয়া যাক।
১২-১২-১২ পদ্ধতিটি কী?
ঘর গোছানোর এ কৌশলে বড় কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়। এর মূল রহস্য লুকিয়ে রয়েছে মোট ৩৬টি জিনিসের মধ্যে। নিয়মটি হলো, আপনাকে ৩৬টি জিনিস খুঁজে বের করতে হবে যেখান থেকে—
এ নিয়মটি আসলে কতটা সহজ
এ পদ্ধতিটি দৈনন্দিন সাধারণ কাজ, যেমন বাসন মাজা বা কাপড় গুছিয়ে রাখার চেয়ে কিছুটা আলাদা। প্রতিদিন সুনির্দিষ্টভাবে ১২টি করে জিনিস দান করা বা ফেলে দেওয়ার মতো করে খুঁজে বের করা সময়সাপেক্ষ ব্যাপার। ব্যস্ত জীবনযাত্রায় এটি অনেক সময় বাড়তি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে আলমারি বা ড্রয়ারের মতো নির্দিষ্ট কোনো অগোছালো অংশে এ নিয়ম প্রয়োগ করলে ইতিবাচক ফলাফল পাওয়া যায়।
পুরোনো নোটবুক বা প্রসাধনীর মতো স্তূপ হয়ে থাকা জিনিসের ভিড়ে এ নিয়মটি দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাধারণত মানুষ অপ্রয়োজনীয় জিনিস জমানোর ক্ষেত্রে বিভিন্ন যুক্তি খোঁজে, যা ঘর আরও অগোছালো করে তোলে। ১২-১২-১২ পদ্ধতি মূলত এ দ্বিধা কাটিয়ে অপ্রয়োজনীয় বস্তু বর্জন করতে শেখায়। এটি কেবল ঘর গোছানোর কৌশল নয়; বরং অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আসক্তি কমানোর একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করে।
সুবিধা ও সীমাবদ্ধতা
এ পদ্ধতির বড় গুণ হলো এটি আপনাকে কঠোর হতে শেখায়। অপ্রয়োজনীয় জিনিসগুলো অন্যের কাজে লাগানোর সুযোগ করে দেয়। তবে এর একটি সীমাবদ্ধতাও আছে। আপনার ঘর খুব অগোছালো হলে এক দিনেই বড় কোনো পরিবর্তন আশা করবেন না। যেহেতু আপনি দিনে ৩৬টি জিনিস নিয়ে কাজ করছেন, তাই পুরো ঘর ঝকঝকে করতে আপনাকে বেশ ধৈর্য ধরতে হবে। দীর্ঘদিনের জমে থাকা ময়লা এক নিমেষে সরাতে চাইলে এটি হয়তো সেরা সমাধান নয়।
আপনার কি এ পদ্ধতি অনুশীলন করা উচিত?
এর উত্তরটি নির্ভর করে আপনার জীবনযাত্রার ওপর। যদি আপনার ঘরে প্রচুর অপ্রয়োজনীয় জিনিসের ভিড় থাকে এবং আপনি সেগুলো ফেলতে মায়া বোধ করেন, তবে এ নিয়মটি আপনার জন্য দারুণ একটি উৎসাহ হতে পারে। এটি আপনাকে শেখাবে কীভাবে অল্প অল্প করে এগিয়েও বড় লক্ষ্য অর্জন করা যায়।
যাঁরা সারা দিন বাইরে থাকেন বা খুব দ্রুত ঘর গুছিয়ে ফেলতে পছন্দ করেন, তাঁদের জন্য ২০ মিনিটের ঝটপট পদ্ধতি বা ছুটির দিনে পুরো ঘর একসঙ্গে গোছানো বেশি কার্যকর। ১২-১২-১২ পদ্ধতিটি একটু ধীরগতির। যাঁরা নতুন করে ঘর গোছানোর অভ্যাস গড়তে চাইছেন এবং অল্প অল্প করে প্রতিদিন এগোতে চান, তাঁদের জন্য এটি একটি চমৎকার শুরু হতে পারে।
ঘর গোছানোর কোনো ধরাবাঁধা নিয়ম সবার জন্য সমান কাজ নাও করতে পারে। তবে ১২-১২-১২ নিয়মটি আপনাকে অন্তত এটুকু শেখাবে, অগোছালো ঘর মানে কেবল ময়লা পরিষ্কার নয়; বরং অপ্রয়োজনীয় মায়া ত্যাগ করে জীবন সহজ করা।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

হাম একটি অত্যন্ত সংক্রামক তীব্র ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। তবে এটি যেকোনো বয়সেই হতে পারে। বর্তমানে হামে শিশুমৃত্যুর হার আশঙ্কাজনক। হামের ভাইরাস শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এবং এর প্রধান বৈশিষ্ট্য হলো শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত সংক্রমণের প্রায় ১৪ দিন পর উপসর্গগুলো...
২ ঘণ্টা আগে
ত্বকে সাধারণ প্যাক ব্যবহার বলুন বা বিশেষ কোনো ফেসিয়াল; যেকোনো স্কিনকেয়ারই শুরু হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে এর সুস্থতা কামনা করাই বৃথা। কারণ অপরিচ্ছন্ন ত্বকের ওপর টোনার, ময়শ্চারাইজার বা প্যাক যা-ই ব্যবহার করা হোক...
৬ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায় থাকবে, কিন্তু পকেটের অবস্থা থাকবে মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর গর্তে। অফিসে বসের সামনে বেশি ‘হিরোগিরি’ করতে বা জ্ঞানের কথা বলতে যাবেন না; মনে রাখবেন—তিনি আপনার গ্রহের চেয়েও বড় রাহু এবং কেতু একসঙ্গে!
৬ ঘণ্টা আগে
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অ্যানথ্রোপিকের এআই চ্যাট বট ক্লদ নিজেকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে ব্ল্যাকমেল বা ভয় দেখানোর মতো কৌশল অবলম্বন করেছে। এ ঘটনাটি প্রযুক্তি বিশ্বের প্রতি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। প্রশ্নটি হলো, এআই যদি কোনো দিন মানুষের চেয়ে বেশি...
২০ ঘণ্টা আগে