Ajker Patrika

শিক্ষক নেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ

চাকরি ডেস্ক 
শিক্ষক নেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি মেডিকেল কলেজ, বগুড়া জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ৮ শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: অধ্যাপক/ সহযোগী অধ্যাপক (প্যাথলজি) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

২. পদের নাম ও সংখ্যা: সহকারী অধ্যাপক (প্যাথলজি) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৩. পদের নাম ও সংখ্যা: অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (মেডিসিন) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৪. পদের নাম ও সংখ্যা: অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (জেনারেল সার্জারি) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৫. পদের নাম ও সংখ্যা: রেজিস্ট্রার (জেনারেল সার্জারি) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৬. পদের নাম ও সংখ্যা: সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৭. পদের নাম ও সংখ্যা: সহকারী রেজিস্ট্রার (পেডিয়াট্রিক্স) ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১টি

বেতন স্কেল: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিকেল ও বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা এবং বিএমএন্ডডিসির বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।

বয়সসীমা: অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৬০, সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ৫৫, সহকারী অধ্যাপক পদের জন্য ৫২ এবং রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/অফিস সহায়ক পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ অধ্যাপক/সহকারী অধ্যাপক/ সহযোগী অধ্যাপক পদের জন্য ১৫০০ টাকা, রেজিস্ট্রার/ সহকারী রেজিস্ট্রার পদের জন্য ১০০০

টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা লিংকে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা–‘চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস’।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত