জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও বেভারেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার। প্রতিষ্ঠানটির একটি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: অপারেটর/সিনিয়র অপারেটর (ক্লোজার মেশিন)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা ডিপ্লোমা পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর। প্রার্থীদের পানীয়, খাদ্য (প্যাকেজড) ও স্বাস্থ্যসেবা/জীবনধারা পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে।
কাজের ধরন: ক্লোজার মেশিন পরিচালনা এবং পর্যবেক্ষণ করা; প্রতিটি মেশিনের পণ্যের গুণমান নিশ্চিত করা ও গ্রাহকের জন্য অভিযোগমুক্ত পণ্য নিশ্চিত করা।
বয়সসীমা: ২২–৩৫ বছর।
কর্মক্ষেত্র: অফিসে কাজ।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: হবিগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাস ও বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেকো ফুডস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘বি২বি করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৫ জুলাই পর্যন্ত।
২০ ঘণ্টা আগে
বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে ১৯তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৩১টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১ দিন আগে