আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অপারেশন বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিভাগ: অপারেশন।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা প্রশাসনের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ১-৩ বছর।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: ২৫-৩২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ২৫,০০০–৩৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, দুপুরে খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ জুন, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম

ফার্নিচার কোম্পানি ব্রাদার্স ফার্নিচার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এডিসি বিজনেস বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
দেশের বিমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ জুন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে