
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি) শূন্যপদে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের জন্য ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ মঙ্গলবার এনটিআরসিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এনটিআরসিএ থেকে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা টেলিটকের ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীর নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) শিক্ষক নিয়োগের জন্য গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে শূন্য পদ ছিল ১ লাখ ৮২২ টি। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দের তালিকাভুক্ত করতে পেরেছেন।
২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়।

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
১৫ মিনিট আগে
পছন্দের এলাকায় বাসা খুঁজে পাওয়া বরাবরই চ্যালেঞ্জ; বিশেষ করে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে সাধ্যের মধ্যে ভাড়া বাসা খুঁজে পেতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এই সমস্যা দূর করতে এবং প্রযুক্তিনির্ভর আবাসন সমাধান দিতে কাজ করছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য টুলেট’।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেবে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে মোট ১১০ জন নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
১ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে