সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা (এনজিও সংস্থা)। সংস্থাটি সিনিয়র আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৯ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: আইটি সিকিউরিটি টিমে (এসওসি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, আইটি সিকিউরিটি গভর্নেন্স) কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতাসহ (বৈশাখী) সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে মোট ১০৩৫ জন জনবল নিয়োগ দেবে। এসএসসি পাসেই করা যাবে আবেদন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ ক্যাটাগরিতে মোট ৯০ জন জনবল নেওয়া হবে। আবেদন করা যাবে ১১ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত।
১ দিন আগে
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেন্ট্রাল মনিটরিং সেন্টারে ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।
১ দিন আগে