বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দুটি পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৫ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩৩ জন প্রার্থী অংশ নেবেন। ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক ও উপসচিব আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো ১৩তম গ্রেডভুক্ত কম্পিউটার অপারেটর ও ১৬তম গ্রেডভুক্ত ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা সকাল ১০টা থেকে আর ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের পরীক্ষা দুপুর ১২টা থেকে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠানটির এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এই দুটি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৫ মার্চ অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে