ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩টি শূন্য পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: উচ্চমান সহকারী (রেজিস্ট্রারের অফিস, শিক্ষা-৫)।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে। এ ছাড়া সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: লিফটম্যান (বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ)।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসমেয়াদি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাসসহ লিফট পরিচালনা, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী (দর্শন বিভাগ)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় লিখিত আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ক্রমিক-১-এর আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে, ক্রমিক-২-এর আবেদনপত্র ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ক্রমিক-৩-এর আবেদনপত্র চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০২৬ তারিখ; বিকেল ৫টা পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর)’ পদে ৩০০ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
২ দিন আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি তাদের সফটওয়্যার টেস্টার-প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রপার্টি ম্যানেজমেন্ট বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ দিন আগে