Ajker Patrika

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২: ২৮
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি)-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ মার্চ ২০২৫ পর্যন্ত।

যেসব কোরের জন্য আবেদন করা যাবে: সিগন্যালস্ কোর - (পুরুষ); ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর - (পুরুষ); আর্মি এডুকেশন কোর (এইসি) - (পুরুষ/মহিলা); রিমাউন্ট ভেটেরিনারী অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফসি) কোর - (পুরুষ); জাজ এ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোর - (পুরুষ)।

শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের জন্য

  • উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি); ওজন: ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)
  • বুক স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার)

মহিলা প্রার্থীদের জন্য

  • উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি); ওজন: ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)
  • স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)

*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

এবার হরমুজ নিয়ে ট্রাম্পের জুয়া, রাশিয়ার চালে ভেস্তে যেতে পারে ‘মাস্টারপ্ল্যান’

আজকের রাশিফল: জিহ্বা না সামলালে সম্পর্ক তছনছ হবে, বাবার মেজাজ চড়া

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত