৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক মান বণ্টনে পরিবর্তন করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর ২০০ অপরিবর্তিত থাকলেও কয়েকটি বিষয়ের নম্বর বাড়ানো ও কমানো হয়েছে।
২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রিলিমিনারির সিলেবাসে দেখা যায়, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গাণিতিক যুক্তি ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ৫ নম্বর করে কমানো হয়েছে। আর বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে।
নতুন মান বণ্টন অনুযায়ী, বাংলা ভাষা ও সাহিত্যে ৩০, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩০, বাংলাদেশ বিষয়াবলিতে ২৫, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক যুক্তি ২০, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
আগের বিসিএসগুলোর প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর করে বরাদ্দ ছিল। বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য ছিল ১৫ নম্বর। এ ছাড়া নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ ছিল।
৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ বিসিএসের অনলাইনে আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এর ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। ১০ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। আর ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। অর্থাৎ, ৩৬৫ দিন বা এক বছরের মধ্যে শেষ হবে ৫০তম বিসিএস।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনে সুযোগ পাবেন।
১২ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন বিভাগে ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিকস স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন, ২০২৬ পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে