জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৮ ধরনের শূন্য পদে ৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৭ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: পরিসংখ্যানবিদ।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম: স্টোর কিপার।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অন্তত ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদের নাম: স্বাস্থ্য সহকারী।
পদ সংখ্যা: ৫৮টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: ড্রাইভার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম: ল্যাবরেটরি এটেনডেন্ট।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
বর্তমান সময়ে তৃতীয় ভাষা জানা যেকোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভাষা যদি হয় ফ্রেঞ্চ, তাহলে সুযোগের পরিধি আরও বেড়ে যায়। ফ্রেঞ্চ শুধু একটি বিদেশি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে...
১৬ ঘণ্টা আগে
প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন এক অবিচ্ছেদ্য অংশ। ভালো চাকরি, সুন্দর জীবন এবং সমাজে একটি সম্মানজনক অবস্থান অর্জনের আকাঙ্ক্ষাই মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুস্পষ্ট লক্ষ্য এবং নিরলস প্রচেষ্টা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে