চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘জুনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
১৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এর আগে, ১৪ জানুয়ারি এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার বিষয়ে প্রার্থীদেরকে এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা চবকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করবেন।
প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না। সব তথ্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রার্থীকে সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে এবং একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে যথাসময়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরকেন্দ্রিক ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। মানসম্মত গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে।
১০ ঘণ্টা আগে