স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির এই পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি এবং অন্যান্য তথ্য যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

চাকরি আমাদের জীবিকার উৎস, তবে জীবনের একমাত্র লক্ষ্য নয়। অনেক সময় একটি চাকরি বেশি বেতন দেয়, কিন্তু কেড়ে নেয় সময়, স্বস্তি আর সম্পর্ক। আবার তুলনামূলক কম বেতনের একটি চাকরি দেয় নিশ্চিন্তে বাঁচার সুযোগ। তাই নতুন চাকরির প্রস্তাব হাতে এলে শুধু বেতনের অঙ্ক নয়, পুরো জীবনকে হিসাবের খাতায় রাখতে হয়।
৩ ঘণ্টা আগে
বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্চেন্ডাইজিং বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের কার্ড অপারেশনস বিভাগে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ২০তম গ্রেডের ১৪টি পদে মোট ৪৯ জনবল নিয়োগে আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে