Ajker Patrika

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০

চাকরি ডেস্ক 
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৬
মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯০
প্রতীকী ছবি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। করপোরেশনের যুগ্ম পরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদগুলো হলো—ব্যবস্থাপক, প্রকৌশলী, তৃতীয় প্রকৌশলী, প্রশাসনিক অফিসার, সহকারী মার্কেটিং অফিসার, চতুর্থ প্রকৌশলী, ফোরম্যান, সহকারী হিসাবরক্ষক, ক্যাশিয়ার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও নার্সারি সহকারী।

এর আগে, ৫ ডিসেম্বর এসব পদে লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে টেলিটকের মাধ্যমে এসএমএস যোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি করপোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত