৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগসহ তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রার্থীরা বলেন, ‘রিপিট ক্যাডার’ নিয়ে জটিলতা সংক্রান্ত সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়। যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। কিন্তু বিধি সংশোধনের প্রশাসনিক জটিলতায় চার মাস পেরিয়ে গেলেও এই প্রক্রিয়ার অগ্রগতি হয়নি। এতে করে রিপিট ক্যাডার সম্পর্কিত নয়, এমন প্রার্থীদেরও নিয়োগ আটকে আছে।
কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: গেজেট কার্যক্রম শুরুর লক্ষ্যে অবিলম্বে পিএসসির পক্ষ থেকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা; ফলাফল প্রকাশের পর প্রায় চার মাস পরও ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ না করে আটকে রাখার কারণ ব্যাখ্যা করা; চলতি বছরেই ৪৪তম বিসিএস নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা।
এর আগে, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ মে। প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করা হয়।
পিএসসি কার্যালয়ের সামনে এদিন অনুষ্ঠিত মানববন্ধনে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত গেজেট প্রত্যাশী প্রার্থীরা অংশ নেন।
তারা বলেন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করা হয়। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন। রিপিট ক্যাডার সংক্রান্ত বিধি সংশোধনে দেরি হওয়ায় নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে আছে। এর মধ্যে অনেকেরই বয়সসীমা শেষ হয়ে গেছে। ফলে তারা হতাশায় ভুগছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১ দিন আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ দিন আগে