বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ১৯তম গ্রেডে বেসামরিক পদে কর্মচারী (কারিগরি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-২)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: সহকারী লিডিংম্যান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি।
পদসংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-১)।
পদসংখ্যা: ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-২)।
পদসংখ্যা: ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: স্কিল্ড গ্রেড।
পদসংখ্যা: ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)।
পদের নাম : সেমি স্কিল্ড (গ্রেড-১)।
পদসংখ্যা: ২৩টি ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (বেতন গ্রেড-১৮)
পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-২)।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) ।
আবেদনের পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ৬ মে, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। ৯ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষার বাংলা ও ইংরেজি অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি। এসব বিষয়ে কীভাবে ভালো করা যায়, সে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে...
১ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রতিষ্ঠানটির তাদের সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে ৯০টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটির লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম বিভাগ এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে।
২ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রাইম অফিসার (পিও) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে