
৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন।
আজ রোববার রাতে প্রকাশিত পিএসসির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১০ অক্টোবর ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ। এই বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী।
গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম—এ তিন বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ‘সহকারী প্রসিকিউটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন
১ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের তিনটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ২৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ ফল প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
আকিজ ভেঞ্চার গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আউটডোর ম্যানেজমেন্ট বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে মেইনটেন্যান্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে