
২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। বিসিএস পরীক্ষায় ভালো ক্যাডার পাওয়া নির্ভর করে লিখিত পরীক্ষার ওপর। আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডার মো. মাসুম কামাল।
সিলেবাস অনুযায়ী পড়ুন
পিএসসি প্রদত্ত লিখিত পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয় অন্তত একবার দ্রুত পড়ুন।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলা: বাংলায় মোট ২০০ নম্বর এবং এখানে খুব সহজে ভালো নম্বর পাওয়া যায়। প্রথমে সাহিত্য অংশ বিগত প্রশ্নসহ টপিক ধরে রিডিং পড়ুন। গুরুত্বপূর্ণ লেখকদের গল্প, উপন্যাস চরিত্রসহ মূল কাহিনি ভালোভাবে পড়ুন। ব্যাকরণ অংশের জন্য বাংলা বানানের নিয়ম ভালোভাবে মুখস্থ রাখুন। এখান থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। বাকি অংশের জন্য বিগত প্রশ্ন এবং সিলেবাস ধরে পড়ুন। সাহিত্য ও ব্যাকরণ অংশের জন্য মোহসীনা নাজিলার লেখা বই দেখতে পারেন। পত্র, আবেদন, সংলাপ, সারাংশ-সারমর্ম, গ্রন্থ সমালোচনার জন্য তারেক মনজুর স্যার (প্রফেসর, ঢাবি, বাংলা বিভাগ) প্রদত্ত ফরম্যাট অনুসরণ করতে পারেন। গ্রন্থ সমালোচনার জন্য ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ-অভ্যুত্থান, বাংলার ইতিহাস এবং গুরুত্বপূর্ণ লেখকদের লেখার ওপর জোর দিন। রচনার ক্ষেত্রে সমসাময়িক বিষয়ে গুরুত্ব দিন। বাংলা ও ইংরেজি রচনা একসঙ্গে মিলিয়ে পড়ুন। বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ ডেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করুন।
ইংরেজি: ইংরেজিতে মোট ২০০ নম্বর। বিসিএস লিখিত পরীক্ষায় অনেকে ফেল করেন ইংরেজিতে। তাই ইংরেজিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। নিয়মিত অনুবাদ চর্চা করুন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে গুরুত্ব দিন। এসব ক্ষেত্রে গুগল ট্রান্সলেটর অথবা এক্সপার্টের সাহায্য নিতে পারেন। সময় নিয়ে নিয়মিত প্যাসেজ চর্চা করুন। সম্ভব হলে অনলাইন বা অফলাইন কোচিংয়ে পরীক্ষা দিন। লেখার ক্ষেত্রে Sentence structure, grammar, spelling খেয়াল রাখুন। রচনার ক্ষেত্রে আগে থেকে গুরুত্বপূর্ণ রচনার শুরু এবং শেষের অংশের জন্য মনীষীদের কোটেশনসহ নোট করে রাখুন। বাংলা ও ইংরেজি রচনা মিলিয়ে পড়ুন। বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষায় ভালো করতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
গণিত ও মানসিক দক্ষতা: গণিত ও মানসিক দক্ষতায় ৫০ করে মোট ১০০ নম্বর। এখানে সহজে ৮০+ নম্বর তোলা সম্ভব। দুই অংশের জন্য আগে বিগত সালের প্রশ্ন বুঝে পড়ুন। কারণ এই অংশে প্রচুর রিপিট হয়। সিলেবাস ধরে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বুঝে করুন। প্রয়োজনে দক্ষদের সাহায্য নিন। খুব জটিল চ্যাপ্টার বুঝতে না পারলে স্কিপ করুন। তবে অঙ্ক অবশ্যই বুঝে করবেন। মানসিক দক্ষতার ক্ষেত্রে প্রিলিমিনারি+ লিখিত বিগত প্রশ্ন ভালোভাবে পড়লে এখান থেকে অনেক কমন প্রশ্ন পাওয়া যায়।
বিজ্ঞান: বিজ্ঞানে মোট ১০০ নম্বর। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এখানে ভালো করবেন। অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রথমে বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাসের টপিক ধরে ধরে বুঝে পড়ুন। বিজ্ঞানের ক্ষেত্রেও প্রশ্ন রিপিট হয়। তাই এখানেও বিগত বছরের প্রশ্নের ওপর গুরুত্ব দিন। বিজ্ঞানে লেখার ক্ষেত্রে চিত্র দেওয়ার চেষ্টা করুন। টু দ্য পয়েন্ট লিখলে অল্প লেখায়ও ভালো নম্বর পাওয়া সম্ভব। বিজ্ঞানের জন্য সায়েন্স আওয়ার বইটি দেখতে পারেন।
বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশ বিষয়াবলিতে মোট ২০০ নম্বর। সিলেবাসও অনেক বড়। তাই সিলেবাস ধরে সব টপিক অন্তত একবার দ্রুত পড়ুন। সংস্কার কমিশনের রিপোর্ট, সমসাময়িক অর্থনীতি-সম্পর্কিত ডেটা পত্রিকা থেকে নোট করে রাখুন। এই অংশে প্রচুর লিখতে হবে। তাই দ্রুত লেখার অভ্যাস করুন। টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়ের নোট রাখলে পরীক্ষার আগে দ্রুত রিভিশন সম্ভব হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি: এখানে মোট ১০০ নম্বর। কনসেপচুয়াল অংশের ৪০ নম্বর আগে পড়ে নিন। এই অংশের বিগত প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন কনসেপ্ট নোট করুন। আন্তর্জাতিক বিষয়াবলিতে পত্রিকা পড়ার বিকল্প নেই। পত্রিকা থেকে সমসাময়িক ফিলিস্তিন-ইসরায়েল, রাশিয়া-যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন, চীন-ভারত-পাকিস্তান, ইরান, সিরিয়া, সুদানসহ সমসাময়িক ঘটনাবলি ভালোভাবে পড়ুন। প্রয়োজনে নোট করে রাখুন। পরীক্ষার আগে আপডেট কিছু বই বের হয়। প্রয়োজনে সেগুলোর সহায়তা নিন।
বিসিএসের সিলেবাস অনেক বড়। তাই টপিক ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত পড়ার চেষ্টা করুন। বিসিএস লিখিত পরীক্ষায় অনেক বেশি লিখতে হয়। তাই সময় ধরে দ্রুত লেখার চেষ্টা করুন। শেষ সময় অনলাইন বা অফলাইনে কোচিংয়ে মডেল টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা হবে। সিলেবাস ধরে পড়ুন এবং দ্রুত লেখার অভ্যাস করুন। সবার জন্য শুভকামনা।
অনুলিখন: জেলি খাতুন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ১০৭ জন প্রার্থী অংশ নেবেন।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ৯ম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যসচিব (যুগ্ম সচিব) শ্রাবন্তী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে