আসন্ন ৪৯তম বিসিএস (স্পেশাল) পরীক্ষায় সমাজকর্ম বা সমাজকল্যাণ বিষয়ে ২৫টি পদের বিপরীতে পরীক্ষা দেবেন কয়েক হাজার প্রার্থী। ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক তথা সমাজকর্মের ওপর থাকবে ১০০ নম্বরের এমসিকিউ। আপনাদের বিষয়ভিত্তিক প্রস্তুতির সুবিধার্থে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজকল্যাণ) মো. মাসুম কামাল।
সিলেবাস ভালোভাবে পড়ুন
শুরুতে পিএসসি প্রদত্ত সিলেবাস ডাউনলোড করুন। পিএসসি প্রদত্ত প্রথম ও দ্বিতীয় পত্রের সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায়, এখানে মূলত সমাজকর্মের বেসিক টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বেশির ভাগ আমরা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষেই পড়েছি। তাই সিলেবাস ধরে ধরে সব টপিক আবার ভালো করে পড়তে হবে।
বই নির্বাচন
প্রথম পত্রের বেশির ভাগ টপিক সমাজকর্মের ইতিহাস ও দর্শন কোর্সের সঙ্গে মিলে যায়। তাই এ-সংক্রান্ত পঠিত বইটি রাখতে পারেন। এ ছাড়া দ্বিতীয় পত্র ও প্রথম পত্রের জন্য সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি, বাংলাদেশে সমাজকর্ম এবং মৌলিক বিষয়সম্পর্কিত বইগুলো পড়বেন।
সিলেবাসসংশ্লিষ্ট টপিকগুলোর জন্য নিচের বইগুলো রাখতে পারেন:
১। সমাজকর্ম–নুরুল ইসলাম স্যার অথবা অন্য কোনো লেখকের বেসিক বই।
২। দিগদর্শন বা অন্য যেকোনো প্রকাশনীর নিবন্ধন লিখিত গাইড।
৩। এইচএসসি প্রথম ও দ্বিতীয় পত্র বই এবং গাইড (লেকচার বা অক্ষরপত্র প্রকাশনী)। এখান থেকে মূল বইয়ের এমসিকিউ এবং গাইড থেকে বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ অনুশীলন করতে পারেন।
এ বইগুলো সিলেবাস মোটামুটি কাভার করবে। প্রয়োজনে অন্য মৌলিক বই থেকেও সহায়তা নিন।
প্রশ্ন ইংরেজি না বাংলায় হবে?
পিএসসি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মাধ্যমের বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিবেচনায় প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইংরেজি ভার্সনে যাঁরা পড়েছেন
আপনারা চাইলে ইংরেজি মাধ্যমেই প্রস্তুতি নিতে পারেন। সে ক্ষেত্রে এইচএসসি ইংরেজি মাধ্যম প্রথম ও দ্বিতীয় পত্র বই নেট থেকে ডাউনলোড করুন। অনুশীলনের জন্য ইংরেজি মাধ্যম গাইড থেকে এমসিকিউ সমাধান করতে পারেন। এ ছাড়া সিলেবাসসংশ্লিষ্ট টপিকগুলো অনার্স বা মাস্টার্সে পড়া বই থেকেও ঝালিয়ে নিন।
প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে হওয়ার কথা। তবু কোনো কারণে শুধু বাংলা বা শুধু ইংরেজি মাধ্যমে হলেও সমস্যা হবে না। যে ভাষাতেই হোক, কনসেপ্ট পরিষ্কার থাকলে উত্তর দিতে অসুবিধা হবে না।
কোচিং করবেন কি না
যেহেতু সিলেবাসের বিষয়গুলো আপনাদের আগেই পড়া আছে, তাই কোচিং অপরিহার্য নয়। তবে কোচিংয়ে রেডিমেড লেকচার শিট ও মডেল টেস্টের সুবিধা থাকলে চাইলে করতে পারেন। না হলে নিজেরা গ্রুপ স্টাডিও করতে পারেন।
জেনারেল পার্টের প্রস্তুতি
বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ সব পার্টের জন্য শুরুতেই বিসিএসের বিগত প্রশ্ন ভালোভাবে পড়ুন। প্রতিটি বিষয় সিলেবাস অনুযায়ী প্রচলিত গাইড থেকে পড়তে হবে। এ পরীক্ষায় পিএসসিসহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর জব সল্যুশন অনুশীলন করুন। এতে অ্যাকুরেসি বাড়বে। ৪৭তম বিসিএসের জন্য প্রকাশিত মডেল টেস্ট থেকেও জেনারেল পার্টের প্রস্তুতি নিতে পারেন। তবে অবশ্যই টাইম মেইনটেইন করবেন।
বিসিএস লিখিত পরীক্ষায় প্রচুর ধকল সহ্য করতে হয়। কিন্তু স্পেশাল বিসিএসে সেটা নেই। শুধু এমসিকিউ আর ভাইভা দিয়েই ক্যাডার হওয়ার এ সুবর্ণ সুযোগ কাজে লাগান। আপনাদের জন্য শুভ কামনা।
অনুলিখন: জেলি খাতুন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ ক্যাটাগরিতে ৯৬৮ জনবল নিয়োগ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সার্ভেয়ার’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সওজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অ.দা.) ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ‘জোনাল সেলস ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে...
১ দিন আগে
দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অডিট অ্যান্ড কস্ট কন্ট্রোল বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে