
জনস্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুধু রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে আনার অনুমতি রয়েছে। কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।
২০০ নম্বরের এই লিখিত পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বর বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি—এই ছয় ভাগে বিভক্ত থাকবে।
এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অপারেশন বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
ফার্নিচার কোম্পানি ব্রাদার্স ফার্নিচার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এডিসি বিজনেস বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে