ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৩টি ব্যাংকে ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার’ (আইটি) পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩৫টি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় ৮ হাজার ৪৫৩ জন প্রার্থী অংশ নেবেন।
তিনটি ব্যাংক হলো: সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। ২০২৪ সালের ১৫ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদনকারী প্রার্থীদের ১ ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা ও ২ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কনটেন্টের ধরন ও নম্বর বণ্টন পদ্ধতি উল্লেখ রয়েছে। তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এগুলো হলো: লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্বপর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্টকার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
১ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
১ দিন আগে