বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। এ ছাড়া কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা আবশ্যক।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো স্থান।
বেতন ও সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬
সূত্র: বিডিজবস

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটির মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ‘প্রশাসনিক ও অবকাঠামো কর্মকর্তা’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
আইনবিদ্যায় উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা সামনে রেখেও ভিন্ন পথে হাঁটার সাহস দেখিয়েছেন মঈনুল ইসলাম। প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রতি আগ্রহ থেকে তিনি যুক্ত হন বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের সঙ্গে। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে গড়ে তোলেন ‘ইসেভিওর লিমিটেড’।
১৩ ঘণ্টা আগে
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।
১ দিন আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টুডেন্ট ফাইল সার্ভিসেস বিভাগে সেন্টার ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে