তীব্র আকাঙ্ক্ষা
কোনো জিনিস পেতে হলে প্রথমে আপনার ওই জিনিসটি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। এটিই কোনো লক্ষ্য অর্জন বা সফলতার প্রথম ধাপ। আমাদের সাফল্য নির্ভর করে আমরা কোন জিনিস কত শতাংশ চাই তার ওপর। বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে দেখার ইচ্ছা আপনার মাঝে কতটুকু আছে, সেটা আগে যাচাই করে নিতে হবে। আপনার ভেতর যদি বিসিএস ক্যাডার হওয়ার সুপ্ত অগ্নিস্ফুলিঙ্গ থাকে। প্রথমেই সেটিকে প্রজ্বালিত করতে হবে। অন্য কিছু করতে চাইলে সেটা ভিন্ন কথা। তবে বিসিএস ক্যাডার হতে চাইলে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে হবে।
সঠিক দিকনির্দেশনা
বিসিএস যাত্রা শুরু করার আগে আপনার একটি সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। সেটি কোচিং হতে পারে অথবা পরিচিত কোনো বিসিএস ক্যাডার হতে পারে বা ভার্চুয়াল মাধ্যম থেকে হতে পারে। সঠিক দিকনির্দেশনা ব্যতীত বিসিএস যাত্রা কঠিন হয়ে পড়ে। নিজে নিজে পরিকল্পনা তৈরি করতে পারেন। তবে সেটি অনেক ক্ষেত্রেই সঠিক না-ও হতে পারে। তাই সফল ব্যক্তিদের থেকে দিকনির্দেশনা নেওয়া উচিত। 12th fail মুভিতে মনোজ যখন দুই-তিনবার ব্যর্থ হয়, তখনই দেখা যায়, সঠিক দিকনির্দেশনার জন্য সে তার পরিচিত একজন আইপিএস অফিসারের কাছে ছুটে যায়।
পরিশ্রম
পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ হয়েছে কোনো দিন? যেকোনো লক্ষ্য অর্জনে প্রয়োজন কঠোর পরিশ্রম। বিসিএস ক্যাডার হতে গেলে আপনার অমানুষিক পরিশ্রম করা ছাড়া বিকল্প নেই। বর্তমান এই প্রতিযোগিতার যুগে পরিশ্রম ছাড়া কেউ বিসিএস ক্যাডার হয়েছেন—এমন গল্প আমার কাছে আকাশকুসুমই মনে হয়। সুতরাং বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে শারীরিক ও মানসিকভাবে প্রচুর পরিশ্রম করতে হবে। বিসিএস লিখিত পরীক্ষা দিতে গেলে এই পরিশ্রম কয়েকগুণ বেড়ে যায়। লিখতে লিখতে অনেক সময় হাত অচল হয়ে আসবে। টানা পরীক্ষা দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এতটুকু পরিশ্রম করার মানসিকতা না থাকলে বিসিএসে আসা উচিত নয় বলে আমি মনে করি।
ধৈর্য
বিসিএস একটি দীর্ঘ প্রক্রিয়া। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে অনেক সময় চার-পাঁচ বছর লেগে যায়। দীর্ঘ এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে কত আপনজন পর হয়ে যাবে, কত বন্ধুবান্ধব, নিকটাত্মীয় দূর হয়ে যায়। শুধু আপনার চেয়ার-টেবিল আর বইখাতাগুলো ধৈর্যের নীরব সাক্ষী হয়ে থাকবে। অনেকের কালো চুল সাদা হয়ে যায়, বিয়ের বয়স পেরিয়ে যায়, সোনার হরিণের আশায়। ধৈর্য ধরে যে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে, সেই সফল হবে ইনশা আল্লাহ। সুতরাং ধৈর্যশীল হওয়ার কোনো বিকল্প নেই।
সৃষ্টিকর্তার ওপর ভরসা বা আত্মবিশ্বাস
সৃষ্টিকর্তার ওপর যে ভরসা করতে পারে, সে তার নিজের ওপরও ভরসা করতে পারে। যাকে আমরা আত্মবিশ্বাস বলে থাকি। আমরা কোনো কাজ করতে গেলে বারবার ব্যর্থ হই। কিন্তু যদি সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে পারি, তাহলে আমরা কখনো হাল ছাড়ব না। সৃষ্টিকর্তার ওপর ভরসা আমাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আবার অনেক ক্ষেত্রেই আপনার ভাগ্যের ওপর নির্ভর করতে হবে। ভাগ্যে না থাকলে হয়তো আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সে ক্ষেত্রেও সৃষ্টিকর্তার ওপর ভরসা করার বিকল্প নেই।
এ ছাড়া আপনার বিনয়, ব্যক্তিত্ব, মা-বাবার দোয়া এবং সর্বোপরি মানুষের দোয়া আপনাকে এগিয়ে রাখবে।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ২৫ এপ্রিল। শুধু বিষয়ভিত্তিক জ্ঞান নয়, এ পরীক্ষায় সফলতা নির্ভর করে সঠিক কৌশল, সময় ব্যবস্থাপনা ও মানসিক স্থিরতার ওপর। শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও কার্যকর করতে ১৭তম বিজেএসে সিভিল জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত রাকিবুল হাসান আনন্দ শেয়ার করেছেন
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
৩ দিন আগে
পছন্দের এলাকায় বাসা খুঁজে পাওয়া বরাবরই চ্যালেঞ্জ; বিশেষ করে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে সাধ্যের মধ্যে ভাড়া বাসা খুঁজে পেতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এই সমস্যা দূর করতে এবং প্রযুক্তিনির্ভর আবাসন সমাধান দিতে কাজ করছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য টুলেট’।
৪ দিন আগে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেবে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে মোট ১১০ জন নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
৪ দিন আগে