ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেডের তিনটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, এ পরীক্ষা ১৫ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ইজিসিবির ব্যবস্থাপক (এইচআরএম) গোবিন্দ কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো—ক্লিনিং স্টাফ, কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরী। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ইস্কাটন গার্ডেনে ইজিসিবির করপোরেট অফিসে সকাল ১০টা থেকে শুরু হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেন্ট কপি, প্রবেশপত্র, সব মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ, কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে প্রতিষ্ঠানের ছাড়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
সব কাগজপত্রের এক সেট ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এইচআর শাখায় জমা দিতে হবে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ইউনিট হেড’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সুপার স্টোরে অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট) পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘লিগ্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর বিসিএসের শেষ ধাপ হলো ভাইভা। বিসিএসে টিকে থাকতে হলে ভাইভায় ভালো করা আবশ্যক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত মো. আজিজুল হাকিম সৈকত।
২ দিন আগে