বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি একই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৭১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরবর্তীকালে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তিতে ব্যবহারিক পরীক্ষা বিষয়ে প্রার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এগুলো হলো, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় সুপ্রিম কোর্টের কম্পিউটার ল্যাবে (প্রশাসনিক ভবন-২-এর নিচতলায়) অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে রিপোর্ট করতে হবে।
পরীক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা হলে পরীক্ষার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, মোবাইল ফোন, হাতঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা যোগাযোগ যন্ত্র আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য খাতে অনুসন্ধানী ও দক্ষ রিপোর্টার নিয়োগ দেবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ পেশাজীবীদের কাজের ধরন বদলে দিয়েছে। রিপোর্ট লেখা, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন তৈরি বা কোডিং; যে কাজগুলো করতে আগে সময়সাপেক্ষ ছিল এবং অভিজ্ঞতার প্রয়োজন হতো, এখন এআই তা সহজ করে দিচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) বা তৈরি পোশাকশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। আর এ সেক্টরের হার্ট বলা হয় মার্চেন্ডাইজিংকে। দেশের তৈরি পোশাকশিল্পে হাজারো তরুণের স্বপ্নের ক্যারিয়ার মার্চেন্ডাইজিং।
২ দিন আগে
জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘রিটেইল সেলস অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে