জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৮ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সহকারী লাইব্রেরিয়ান, ওয়ার্ড মাস্টার, টেলিফোন অপারেটর এবং অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও ৩০ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৭টি ক্যাটাগরির পদে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
বিশ্বের বৃহত্তম সিরামিক ও পোরসেলিন টাইলস এবং স্যানিটারিওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিকসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে