বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি-১, ইউরোলজি-১, ইএনটি-৪, অ্যানেসথেসিওলজি-৭, কার্ডিওলজি-২, থোরাসিক সার্জারি-১, পেডিয়াট্রিক-৭, ব্লাড ট্রান্সফিউশন-২, মাইক্রোবায়োলজি-৪, রেডিওলজি ও ইমেজিং-২, রেসপিরেটরি মেডিসিন-৩, সাইকিয়াট্রি-১)।
পদসংখ্যা: ৩৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)।
পদের নাম ও সংখ্যা: সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি-৪, ইউরোলজি-১০, অ্যানাটমি-৯, অ্যানেসথেসিওলজি-২, কমিউনিটি মেডিসিন-২, কার্ডিওলজি-৪, কার্ডিয়াক সার্জারি-১, গাইনি অনকোলজি-১, গাইনি অ্যান্ড অবস-১৫, চর্ম ও যৌন-৬, নেফ্রোলজি-১, পেডিয়াট্রিক-১১, প্যাথলজি-৮, প্লাস্টিক সার্জারি-১, ফার্মাকোলজি-১, ফিজিওলজি-৯, বায়োকেমিস্ট্রি-৯, ব্লাড ট্রান্সফিউশন-৪, মাইক্রোবায়োলজি-১, রেডিওলজি ও ইমেজিং-৪, রেসপিরেটরি মেডিসিন-১, সাইকিয়াট্রি-৮, সার্জারি-১), ১১৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য একাডেমিক যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে।
বেতন: ৫০,০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন-১৪, চক্ষু-১১, চর্ম ও যৌন-৬)।
পদসংখ্যা: ৩১ জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি কর্তৃক স্বীকৃত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৪৩,০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)।
পদের নাম: সহকারী অধ্যাপক (ইউরোলজি-১৪, ইএনটি-২৩, অ্যানেসথেসিওলজি-২০, ডেনটিস্ট্রি-৯, নিউরোসার্জারি-৮, নেফ্রোলজি-৩, পেডিয়াট্রিক নেফ্রোলজি-৩, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি-১, পেডিয়াট্রিক সার্জারি-১, ভাসকুলার সার্জারি-১, মাইক্রোবায়োলজি-১১, রেসপিরেটরি মেডিসিন-৬, সাইকিয়াট্রি-১১, সার্জারি-৫ এবং ফরেনসিক মেডিসিন-৫)।
পদসংখ্যা: ১২১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য একাডেমিক যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে। বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালট্যান্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদনপত্র BPSC Form-D পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি ২০০ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।
নিয়োগ পরীক্ষা: শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপন
রাখা হবে।
পরীক্ষার কেন্দ্র: মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর সময় ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা পর্যন্ত। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৮ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১৭ ঘণ্টা আগে
আপনি যদি কখনো কোনো বক্তব্য বা প্রেজেন্টেশন দিয়ে থাকেন, তাহলে নিশ্চয় এসব মৌলিক বিষয় জানা থাকার কথা—পরিষ্কার থিসিস রাখুন, শ্রোতাদের সম্পর্কে জানুন, নোটকার্ডে মূল পয়েন্ট লিখুন, শরীরের ভাষার দিকে খেয়াল রাখুন এবং প্রচুর অনুশীলন করুন। কিন্তু এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে—বিশ্বাসযোগ্যতা।
১৯ ঘণ্টা আগে