পদ বাড়িয়ে নিয়োগের দাবিতে চিকিৎসকেরা আন্দোলন করলেও ৪৮তম বিশেষ বিসিএসের পদ আর বাড়ানোর সুযোগ নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়িয়ে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
এমন পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও চিকিৎসকসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন, ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগির তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এতে বলা হয়, ৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে যাঁরা নির্বাচিত হতে পারেননি, তাঁরা এখনো চাকরির জন্য অপেক্ষমাণ। তাঁদের সঙ্গে গত কয়েক মাসে যোগ হয়েছেন আরও ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমাণ ও নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসককে সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা এবং ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসের পদ আর বাড়ানোর সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার পদের জন্য সুপারিশের সিদ্ধান্ত থাকলেও পরে আরও ৫০০টি পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়। তবে এই বিসিএসে ২৮৬টি পদ বাড়িয়েছে সরকার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি শূন্য পদ রয়েছে।
চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকেরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না। এরপর আরও চিকিৎসকের পদায়ন নিশ্চিত করতে নতুন পদ সৃষ্টি করতে হবে। ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার কার্যক্রম চলছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত...
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৪ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রযুক্তি খাতের নেতারা সাধারণত উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত। তবে শুধু প্রযুক্তিগত জ্ঞানই একজন নেতাকে সফল করে তোলে না। প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন, টিম পরিচালনা এবং পরিবর্তনের সঙ্গে সবাইকে মানিয়ে নিতে কার্যকর যোগাযোগ দক্ষতা অপরিহার্য। বর্তমান সময়ে প্রযুক্তিই ব্যবসার কেন্দ্রবিন্দু।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১ দিন আগে