ঢাকা সেনানিবাসের অভিভুক্ত অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন ক্যাডেট কলেজে ১০ থেকে ২০তম গ্রেডের ৩১টি পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম, গ্রেড ও সংখ্যা: প্রদর্শক, পদার্থ (গ্রেড-১০) ১টি; ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর (গ্রেড-১০) ২টি; ফার্মাসিস্ট (গ্রেড-১১) ৩টি; অফিস সুপারিনটেনডেন্ট (গ্রেড-১২) ১টি; কেয়ারটেকার (গ্রেড-১৪) ২টি; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) ৭টি; জুনিয়র স্টোরকিপার (গ্রেড-১৬) ৩টি, হাসপাতাল অ্যাটেনডেন্ট, পুরুষ (গ্রেড-১৮) ২টি; পেইন্টার (গ্রেড-১৮) ২টি; সহকারী ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৮) ৪টি; বুক বাইন্ডার (গ্রেড-১৯) ২টি; বাবুর্চি (গ্রেড-১৯) ৪টি; সহকারী মেশন (গ্রেড-১৯) ১টি; ডরমেটরি বেয়ারার, মহিলা (গ্রেড-২০) ১টি; মেসওয়েটার, পুরুষ (গ্রেড-২০) ১২টি; বাস হেলপার (গ্রেড-২০) ১টি; নিরাপত্তাপ্রহরী, পুরুষ (গ্রেড-২০) ১৪টি; সহকারী বাবুর্চি (গ্রেড-২০) ২টি; কম্পিউটার অপারেটর (গ্রেড-১০) ৪টি; মেস ম্যানেজার (গ্রেড-১৪) ৩টি; ড্রাইভার, পুরুষ (গ্রেড-১৬) ২টি; ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৬) ৩টি; সহকারী কার্পেন্টার (গ্রেড-১৭) ৩টি; ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রেড-১৮) ৬টি; ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট (গ্রেড-১৮) ১টি; পাম্প অপারেটর (গ্রেড-১৮) ১টি; মুয়াজ্জিন (গ্রেড-১৯) ৪টি; অফিস সহায়ক (গ্রেড-২০) ১০টি; মালি (গ্রেড-২০) ৯টি; পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০) ১২টি এবং গ্রাউন্ডসম্যান (গ্রেড-২০) ৪টি।
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)।
বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
প্রার্থীর বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করে ডাউনলোড করা ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল, ২০২৬।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টুডেন্ট ফাইল সার্ভিসেস বিভাগে সেন্টার ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
৩৭ মিনিট আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। প্রতিষ্ঠানটি পেস্ট্রি শেফ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ২৫ পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ১৭ গ্রেডে ২৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে