
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার পুনর্মূল্যায়নকৃত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।
রোববার (২১ এপ্রিল) রাত দেড়টায় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার নিরীক্ষিত ও সংশোধিত ফলে ৪৬ হাজার ১৯৯ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তীর্ণ হয়েছিল ২৩ হাজার ৫৭ জন। পরে রাত ১০টায় এ ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। দুই বিভাগের ৪১৪টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয়। এতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজারের বেশি।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ ফলাফল দেখুন:
আরও পড়ুন—

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ মিনিট আগে
বর্তমান সময়ে তৃতীয় ভাষা জানা যেকোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভাষা যদি হয় ফ্রেঞ্চ, তাহলে সুযোগের পরিধি আরও বেড়ে যায়। ফ্রেঞ্চ শুধু একটি বিদেশি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে...
২ ঘণ্টা আগে
প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন এক অবিচ্ছেদ্য অংশ। ভালো চাকরি, সুন্দর জীবন এবং সমাজে একটি সম্মানজনক অবস্থান অর্জনের আকাঙ্ক্ষাই মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুস্পষ্ট লক্ষ্য এবং নিরলস প্রচেষ্টা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে