৩৮তম ও ৪২তম বিসিএস থেকে মোট ৮৮৩ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসক ও ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে সুপারিশ পেয়েছেন। আজ মঙ্গলবার এক সভা শেষে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ৫৩৯জন ও ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিকস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩০ মিনিট আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়েস বিভিন্ন কোম্পানিতে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশটিতে মোট ১৭২ জন যোগ্য প্রার্থী নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৫তম ও ১৬তম গ্রেডের আটটি ক্যাটাগরিতে মোট ৩৪টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে
আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে