নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মো. জাহিদুল ইসলাম। ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বর্তমানে কর পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তাঁর ভাইভা বোর্ডের অভিজ্ঞতা তুলে ধরেছেন মোছা. জেলি খাতুন।
সার্টিফিকেটগুলো দেখার পর এক্সটার্নাল সদস্যদের একজন প্রশ্ন করেন—
এক্সটার্নাল-১: আপনার জন্মদিন দেখছি ২৭ ডিসেম্বর। সেদিন কীবার ছিল, জানেন?
জাহিদুল ইসলাম: জি স্যার, সোমবার ছিল।
এক্সটার্নাল-১: সোমবারে কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন আছে বলে জানেন?
জাহিদুল ইসলাম: জি স্যার। ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) সোমবার জন্মগ্রহণ করেছিলেন।
এরপর এক্সটার্নাল-২ ইংরেজিতে প্রশ্ন করেন—
এক্সটার্নাল-২: So you are a student of BBA department. Tell me what are Theory X and Theory Y by Douglas McGregor?
জাহিদুল ইসলাম: Sir, in Theory X it is assumed that employees are not willing to work hard and they are not self-motivated. In Theory Y it is assumed that employees are self-motivated and willing to work by themselves.
পরে জনমিতিক লভ্যাংশ সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন—
জাহিদুল ইসলাম: স্যার, জনমিতিক লভ্যাংশ হলো এমন একটি অবস্থা, যখন কোনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকে। বাংলাদেশ ২০১১ সালে জনমিতিক লভ্যাংশের পর্যায়ে প্রবেশ করে এবং এটি ২০৪০ সাল পর্যন্ত স্থায়ী হবে
বলে ধারণা করা হয়।
এক্সটার্নাল-২: সুনীল অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো কী?
জাহিদুল ইসলাম: স্যার, দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের অভাব এবং সমুদ্রদূষণ এ খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
এক্সটার্নাল-১: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ বলুন।
জাহিদুল ইসলাম: স্যার, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
এরপর চেয়ারম্যান ইংরেজিতে প্রশ্ন করেন—
চেয়ারম্যান: Tell me the difference between Government and Governance.
জাহিদুল ইসলাম: Government focuses on initiating rules and regulations, while governance focuses on implementing those rules and regulations into action.
চেয়ারম্যান: গুড। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়েছ?
জাহিদুল ইসলাম: না স্যার, আমি বাংলা
মাধ্যমের শিক্ষার্থী।
চেয়ারম্যান: নর্থ সাউথের অনেক শিক্ষার্থীই তো উচ্চশিক্ষা বা চাকরির জন্য দেশের বাইরে চলে যায়।
তুমি যাচ্ছ না কেন?
জাহিদুল ইসলাম: স্যার, আমার মনে হয়েছে, দেশের বাইরে যাওয়ার চেয়ে দেশে থেকে দেশের সেবা
করাতেই আমি বেশি আনন্দ পাব।
মৃদু হাসি দিয়ে চেয়ারম্যান বলেন—
চেয়ারম্যান: ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন।
জাহিদুল ইসলাম: ধন্যবাদ, স্যার।

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০২৬ তারিখ; বিকেল ৫টা পর্যন্ত।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর)’ পদে ৩০০ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
২ দিন আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি তাদের সফটওয়্যার টেস্টার-প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ দিন আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রপার্টি ম্যানেজমেন্ট বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ দিন আগে