Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে চাকরির সুযোগ
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সচিব বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং অন্যান্য যেকোনো বিষয়ে ৪ বছরমেয়াদি স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি।

পেশাগত যোগ্যতা: চার্টার্ড সেক্রেটারি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রথম শ্রেণি বা সমমর্যাদার চাকরিতে অন্যূন ১৫ বছরের অভিজ্ঞতা। তন্মধ্যে করপোরেট প্রতিষ্ঠান বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব বা কোম্পানি সচিব পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চুক্তির মেয়াদ: ২ বছর।

বয়সসীমা: সর্বনিম্ন ৪০ বছর,

সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: ব্যাংকের

নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

শর্তাবলি

চাকরিরত প্রার্থীদের নিজ নিজ নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত দরখাস্ত কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির শর্তাবলি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চাকরি পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ দেওয়া বা না দেওয়া অথবা নিয়োগপ্রক্রিয়া যেকোনো পর্যায়ে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও এ-সংক্রান্ত দলিলাদি ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত