প্রশ্ন: ঈদে সালামি দেওয়ার প্রচলন আছে সমাজে। এ বিষয়ে ইসলাম কী বলে জানতে চাই।
সজল মিয়া, গাজীপুর
উত্তর: ঈদের দিন শিশু-কিশোরের বিশেষ আকর্ষণের বিষয় ঈদি তথা ঈদের সালামি। ইসলামের দৃষ্টিতে ঈদে সালামি দেওয়ার এ প্রচলনে কোনো আপত্তি বা বাধা-নিষেধ নেই। এর মাধ্যমে ছোটদের প্রতি স্নেহ-মমতার বহিঃপ্রকাশ ঘটে। বড়দের পক্ষ থেকে পাওয়া সালামি শিশুদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়।
ইসলামে উপহার দেওয়া-নেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে আল্লাহর সন্তুষ্টির জন্য (কাউকে কিছু) দেয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া থেকে বিরত থাকে, সে তার ইমান পূর্ণ করল।’ (সুনানে তিরমিজি: ২৫২১)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘পরস্পর হাদিয়া দাও, তাহলে মহব্বত বৃদ্ধি পাবে।’ (আদাবুল মুফরাদ: ৫৯৪)
তবে ঈদে সালামি দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের লক্ষ রাখা প্রয়োজন, শিশুরা হাতে টাকা পেয়ে আজেবাজে বা গুনাহের কাজে যেন খরচ না করে।
তা ছাড়া সালামি পাওয়ার জন্য ছোটরা মাথা ঝুঁকিয়ে বড়দের পা ছুঁয়ে সালাম করার প্রচলন আছে। এটি উচিত নয়। কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে।
ইসলামি বিশেষজ্ঞদের মতে, পা ছুঁয়ে সালাম করা ইসলামি সংস্কৃতি নয়। ইসলামে সালাম বলতে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বোঝায়। বর্তমান সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুসি করার সময় যদি মাথা ঝোঁকানো হয়, তাহলে তা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই সালামের এ নতুন পদ্ধতি থেকে বিরত থাকা উচিত। (আদ্দুররুল মুখতার: ২ / ২৪৫, রদ্দুল মুহতার: ৬ / ৩৮৩)
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক

ঈদুল আজহার ফজিলতপূর্ণ আমল কোরবানি। কোরবানির সুবাস এখনো আমাদের আশপাশে ছড়িয়ে আছে। অনেকের হাঁড়িতে এখনো ঘ্রাণ ছড়াচ্ছে কোরবানির মাংস। ত্যাগ ও উৎসবের আমেজে এক বছর পর আবার ফিরে আসবে কোরবানি। কিন্তু কোরবানি আমাদের সমাজে যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিল, তা আমরা কতটা অর্জন করতে পেরেছি?
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
ইসলাম ধর্মে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি সপ্তাহের সেরা দিন এবং একে মুমিনের জন্য ‘সাপ্তাহিক ঈদের দিন’ বলা হয়। পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও রয়েছে। শুক্রবার প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম পুরুষদের জন্য জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা ফরজ।
২ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ দিন আগে