সব সম্পদের জাকাত দেওয়া ফরজ নয়। সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসায় পণ্যে এক বছর পূর্ণ হলে (আড়াই শতাংশ হারে) জাকাত আদায় করা ফরজ।
সোনা-রুপার অলংকার ব্যবহৃত হোক বা না হোক—সর্বাবস্থায়ই তার জাকাত দিতে হবে এবং অলংকার ছাড়া সোনা-রুপার অন্যান্য সামগ্রীরও জাকাত দিতে হবে। (সুনানে নাসায়ি: ২২৫৮)
জামা-কাপড় কিংবা অন্যান্য আসবাবপত্রে যদি সোনা-রুপার কারুকাজ করা থাকে তাহলে কারুকাজে ব্যবহৃত সোনা-রুপারও জাকাত দিতে হবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১০৬৪৮)
সোনা-রুপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ইত্যাদির ওপর জাকাত দিতে হয় না। যেমন হিরা, মণি-মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসার পণ্য না হলে তার জাকাত দিতে হবে না। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৭০৬১-৭০৬৪)
মৌলিক প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং বছর অতিবাহিত হলে, বছর শেষে তার জাকাত আদায় করতে হয়। এমনিভাবে ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা-পয়সার মতোই। এসবেরও জাকাত আদায় করতে হয়।
হজ, ঘরবাড়ি নির্মাণ, ছেলেমেয়ের বিয়েশাদি ইত্যাদির প্রয়োজনে জমানো অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য সম্পদের সঙ্গে মিলিয়ে নিসাব পরিমাণ হলে এবং এক বছর অতিবাহিত হলে তারও জাকাত দিতে হবে। বছর পূর্ণ হওয়ার আগেই খরচ হয়ে গেলে ভিন্ন কথা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৭০৩২)
দোকানে থাকা ব্যবসায় পণ্যের মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। (সুনানে আবু দাউদ: ১ / ২১৮)
ব্যবসার নিয়তে কেনা স্থাবর সম্পদ যেমন জমিজমা, ফ্ল্যাট কিংবা অস্থাবর সম্পদ যেমন মুদিদোকান সামগ্রী, কাপড়-চোপড়, অলংকার, নির্মাণসামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বইপুস্তক ইত্যাদি, তা ব্যবসায়পণ্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৭১০৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ মিনিট আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে