মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সর্বশেষ নবী বা বার্তাবাহক। তাঁকে পুরো মানবজাতির হিদায়াতের পথ দেখানোর দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা তাঁর আগমনের উদ্দেশ্য স্পষ্ট করেছেন।
তিনিও ২৩ বছরের নবুয়তি জীবনে আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করেছেন। মহানবী (সা.)-কে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের প্রতি তোমাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠিয়েছি, যে তোমাদের আমার আয়াত পড়ে শোনায় এবং তোমাদের জীবন শুদ্ধ করে, তোমাদের পবিত্র কোরআন ও প্রজ্ঞার কথা শেখায় এবং যেসব কথা তোমাদের জানা নেই, তা তোমাদের জানিয়ে দেয়।’ (সুরা বাকারা: ১৫১)
অন্য আয়াতে পৃথিবীজুড়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার মিশন নিয়ে মহানবী (সা.)-কে পাঠানোর কথা বলা হয়েছে। এরশাদ হয়েছে, ‘তিনি মহান আল্লাহ, যিনি তাঁর রাসুলকে পথনির্দেশ ও জীবনবিধান দিয়ে পাঠিয়েছেন; যাতে ইসলামকে সব দ্বীনের ওপর প্রকাশ্য বিজয়ীরূপে স্থাপন করতে পারেন। সাক্ষী ও সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা ফাতহ: ২৮)
মানবজাতি পরকালে কীভাবে সফল হবে—তার একটি স্পষ্ট নির্দেশনা দেওয়াই তাঁর আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সত্যসহ, সুসংবাদদাতা ও সাবধানকারী হিসেবে।’ (সুরা বাকারা: ১২৯) মানুষকে মানবিক গুণাবলির অধিকারী এবং মহান সৃষ্টিকর্তার অনুগত হিসেবে করে গড়ে তোলাই তাঁর জীবনের লক্ষ্য ছিল।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।’ (মুসলিম) মহান আল্লাহ পৃথিবীতে মানুষ ও জিনকে তাঁর আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন। আর মহানবী (সা.)-কে পাঠিয়েছেন তাদের সঠিক পথের দিশা দিতে। তাই তিনি পৃথিবীর জন্য রহমত। আল্লাহ বলেন, ‘আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭)
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি এবং অধিকার নিশ্চিত হওয়ার মধ্যেই একটি দেশের প্রকৃত স্থিতি নিহিত। শাসকের হাতে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমানত, তেমনি জনগণের অধিকার নিশ্চিত করাও তার দায়িত্ব। শাসনব্যবস্থাকে ন্যায়বিচার ও আমানত হিসেবে বিবেচনা করেছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ
১৯ ঘণ্টা আগে