
মানুষের শরীরের ছোট একটি অঙ্গ হলেও জবান তার পরিচয়ের মূল প্রতিফলন। আল্লাহ তাআলা বলেছেন, ‘মানুষ তার মুখ থেকে একটি কথাও উচ্চারণ করে না, কিন্তু তার কাছে একটি তত্ত্বাবধায়ক উপস্থিত থাকে।’ (সুরা কাফ: ১৮) অর্থাৎ প্রতিটি শব্দই লিখে রাখা হচ্ছে এবং কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে।
রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন, ‘যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে।’ (সহিহ্ বুখারি, সহিহ্ মুসলিম)।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘মানুষকে তাদের মুখের ফসল ছাড়া আর কী জাহান্নামে মুখ থুবড়ে ফেলবে?’ (জামে তিরমিজি)।
আজকের সমাজে জবানের অপব্যবহার ভয়ংকর আকার নিয়েছে। মিথ্যা, গিবত, কটুবাক্য, অশ্লীলতা ও অপবাদ এখন সাধারণ হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই অনর্থক বিতর্ক ও কটুকথায় জড়িয়ে পড়েন। অথচ একটি ভুল বাক্য মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে।
জবান রক্ষার উপায়—
জবান মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে, আবার জাহান্নামের কারণও হতে পারে। তাই আমাদের উচিত জবানকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা, মিথ্যা ও কটুবাক্য থেকে দূরে থাকা এবং শুধু সত্য, ন্যায় ও কল্যাণের জন্য ব্যবহার করা। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
লেখক: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
কোরআন ও হাদিসে জিন ও শয়তানের অস্তিত্ব সন্দেহাতীতভাবে স্বীকৃত। তবে স্বপ্নে তাদের দেখা মানেই বাস্তবে এর প্রভাব পড়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারীরা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী স্বপ্নে জিন-শয়তান দেখার সম্ভাব্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলাম মানুষের জীবনের প্রতিটি অনুষঙ্গের বাস্তবসম্মত দিকনির্দেশনা দেয়। এখানে শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্বারোপ করা হয়েছে। খেলাধুলাকে শরীরচর্চা, সুস্থ মনন ও প্রতিরক্ষামূলক প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করে ইসলাম। জীবনের মহৎ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ইসলাম...
২ দিন আগে