স্বপ্ন কখনো কখনো বিশেষ অর্থবহ হয় ৷ তাই দুঃস্বপ্ন দেখলে আমরা ভীষণ ভয় পাই। এ ক্ষেত্রে আমাদের কী করা উচিত সে বিষয়ে হাদিসে বেশ কিছু করণীয়ের কথা আলোচিত হয়েছে। যথা—
এক . বাঁ দিকে তিনবার থুতু ফেলা: রাসুল (সা.) ইরশাদ করেন, ‘কেউ যদি এমন কিছু দেখে, যা সে অপছন্দ করে, সে যেন বাঁ দিকে তিনবার থুতু ফেলে এবং শয়তান থেকে আশ্রয় চায়। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।’ (বুখারি: ৬৯৯৫)
দুই. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া: ওপরের হাদিসে রাসুলুল্লাহ (সা.) বাঁ দিকে তিনবার থুতু ফেলার পাশাপাশি মহান আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার হুকুম দিয়েছেন। (বুখারি: ৬৯৯৫) কোনো কোনো হাদিসে তিনবার আশ্রয় চাওয়ার কথাও উল্লেখ আছে। (ইবনে মাজাহ: ৩৯০৯)
তিন. পাশ পরিবর্তন করে শোয়া: ঘুমের মধ্যে কোনো খারাপ বা ভীতিকর স্বপ্ন দেখলে পাশ পরিবর্তন করে শোয়ার কথা বলেছেন রাসুলুল্লাহ (সা.)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে সে যেন তার বাঁ দিকে তিনবার থুতু ফেলে, আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং যে পাশে শোয়া ছিল তা পরিবর্তন করে।’ (ইবনে মাজাহ: ৩৯০৯)
চার. ঘুম থেকে জেগে নামাজ আদায়: ঘুমন্ত অবস্থায় কেউ কোনো খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে জেগে নামাজ আদায় করার পরামর্শ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। (আবু দাউদ: ৫০১৯)
পাঁচ. স্বপ্নের কথা গোপন রাখা: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, সে যেন ঘুমের মধ্যে তার সঙ্গে শয়তানের চক্রান্তের সংবাদ কাউকে না দেয়।’ (মুসলিম: ৫৮১৬)

দৈনন্দিন জীবনের প্রতিটি পদে, প্রতিটি নিশ্বাসে মানুষ মহান আল্লাহর করুণা ও সাহায্যের মুখাপেক্ষী। রবের সাহায্য ছাড়া মানুষের কোনো প্রচেষ্টা বা প্রার্থনাই পূর্ণতা পায় না। আর আল্লাহর অফুরন্ত রহমত ও অনুকম্পা লাভের অন্যতম প্রধান মাধ্যম হলো ‘দোয়া’।
৮ ঘণ্টা আগে
মুমিনের দৈনন্দিন প্রতিটি বৈধ কর্ম, যদি তা সঠিক নিয়তে এবং শরিয়তের সীমারেখা মেনে সম্পাদন করা হয়, তবে তা-ই ইবাদতে পরিণত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা আনআম: ১৬২)। জীবনের সবকিছুই যখন আল্লাহর জন্য....
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
জুমার নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্র হওয়া বা সমবেত হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা মসজিদে একত্র হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ আদায় করেন, সেটিই জুমার নামাজ। এর গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমুআহ’...
১ দিন আগে