ইসলামের দৃষ্টিতে বৈধ উপায়ে আয়রোজগার করা অপরিহার্য এবং ইবাদত কবুলের পূর্বশর্ত। পবিত্র কোরআন ও হাদিসে উপার্জনের বৈধ ক্ষেত্রকে ‘আত-তায়্যিবাত’ বলা হয়েছে। আল্লাহ তাআলা নবী-রাসুলদের হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে রাসুলগণ, তোমরা হালাল রিজিক খাও আর সৎকর্ম করো।’ (সুরা মুমিনুন: ৫১)। মুমিনদের ক্ষেত্রেও হালাল রিজিক উপার্জন করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, আমি যে রিজিক তোমাদের দিয়েছি, তা থেকে পবিত্রগুলো আহার করো।’ (সুরা বাকারা: ১৭২)
ব্যক্তির জন্য বরাদ্দ রিজিক সে লাভ করবেই। সুতরাং হারাম উপায়ে উপার্জন করে আল্লাহর অবাধ্য হওয়ার কোনো অর্থ নেই। তাই নবী (স.) মুসলিম উম্মাহর জন্য বৈধ উপায়ে জীবিকা উপার্জন অপরিহার্য করেছেন। নবী (স.) বলেছেন, ‘হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে আয়রোজগার করো। কেননা কোনো প্রাণীই তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও কিছু বিলম্ব ঘটে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং সৎভাবে জীবিকা অর্জন করো। যা হালাল তা-ই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো।’ (সুনানে ইবনে মাজাহ: ২১৪৪)
অন্য হাদিসে হারাম উপার্জনের পরিণাম বর্ণনা করে নবী (স.) বলেন, ‘হারামপুষ্ট দেহ জান্নাতে যেতে পারবে না।’ (শুআবুল ইমান লিল বায়হাকি: ৫৭৫৯)
এ যুগে মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্যের জন্য হালাল রোজগারের বিষয়ে অধিক সতর্কতা কাম্য। নবী (স.) বলেছেন, ‘মানুষের সামনে এমন এক যুগ আসবে, যখন কেউ পরোয়া করবে না—কী উপায়ে সম্পদ অর্জন করল; হারাম, না হালাল উপায়ে।’ (বুখারি: ১৯৩১)
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মক্কা নগরী এবং এর চারপাশে ঘিরে থাকা নির্দিষ্ট একটি পরিধি ইসলামে ‘হারাম’ বা অতি সম্মানিত এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চল স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ফেরেশতা জিবরাইল (আ.)-এর মাধ্যমে আল্লাহ তাঁর খলিল হজরত ইবরাহিম (আ.)-কে এই হারামের সীমানা দেখিয়ে দিয়েছিলেন। জিবরাইল (আ.)-এর সেই নির্দেশনা...
৬ ঘণ্টা আগে
দম আদায়ের কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে। ফিকহ শাস্ত্রের বিভিন্ন কিতাব, যেমন—ফাতহুল কাদির, রদ্দুল মুহতার ও আল বাহরুর রায়েকের আলোকে দমের সঠিক বিধান নিচে আলোচনা করা হলো।
১০ ঘণ্টা আগে
পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, নির্ভরযোগ্য এবং অকৃত্রিম ভালোবাসার নাম হলো মা। একজন মানুষ যখন প্রথম পৃথিবীর আলো দেখে, তখন তার প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা এবং মমতার কেন্দ্রবিন্দুতে থাকেন মা। ইসলাম এই পবিত্র সম্পর্কটিকে শুধু আবেগ বা পারিবারিক বন্ধনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং মায়ের মর্যাদাকে উন্নীত....
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে