প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘিবলি স্টাইল কার্টুন তৈরির বিষয়টি ইসলাম কীভাবে দেখে?
উত্তর: মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। সর্বোত্তম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ যাকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন, সে আকৃতিতে তাকে দেখতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি।’ (সুরা আত-তিন: ৪)। মানুষকে যেকোনো ধরনের বিকৃত আকৃতিতে প্রকাশ করা উচিত নয়। ইসলামে এ ধরনের কাজ নিষেধ। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, তার ওপর রাসুল (সা.) অভিসম্পাত করেছেন। (সুনানে নাসায়ি: ৫২৫৩)
কার্টুনে মানুষের চেহারা বিকৃতি করা হয়। মানুষ যেমন, তেমন থাকে না। অন্য রকম করা হয়। ঘিবলিতেও তা-ই করা হয়। মানুষের চেহারা তুলিতে বিকৃতি বা ডিজিটালাইজেশনের মাধ্যমে বিকৃতি, কম্পিউটারে এডিট করে বিকৃতি এবং মানুষের সরাসরি ফিজিক্যাল বিকৃতি করা ইসলামে নিষেধ। অধিকাংশ ফকিহর মতে, আল্লাহর সৃষ্টি বিকৃতি করা হারাম। তা ছবিতে হোক বা প্রযুক্তির যেকোনো মাধ্যমে। এ বিষয়ে কাতারভিত্তিক ওয়েবসাইট ‘ইসলাম ওয়েব’-এর এক ফতোয়ায় বলা হয়েছে, ‘সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করে ছবিতে কোনো বিকৃতি সাধন করা জায়েজ নয়।’ (ফতোয়া: ১৯২৫১৩)
সাহাবায়ে কেরাম, প্রসিদ্ধ চার মাজহাবের ইমাম ও ইসলামিক স্কলাররা বলেন, কোনো প্রাণীর ছবি প্রস্তুত করা হারাম। ভাস্কর্য, হস্তশিল্প, অঙ্কন, ক্যামেরা বা আধুনিক যেকোনো প্রযুক্তির মাধ্যমে কারও ছবি বানানো হারাম। হারাম বা নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে এগুলোর বিধান অভিন্ন। (ইমদাদুল মুফতিয়িন: ২ / ৮২৫-৮২৬)
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে অনেকে নিজের কার্টুন বা ডিজিটাল অবতার তৈরি করে। আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় (এআই)-এর বিভিন্ন টুলস (স্টুডিও ঘিবলি, চ্যাটজিপিটি) ব্যবহার করে নিজেদের ছবিকে কার্টুনে রূপান্তর করে থাকে। সাময়িক বিনোদনের জন্য অনেকে এসব অনর্থক কাজ করছেন, যা ইসলামে বৈধ নয়। এ রকম অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখা ইসলামে অপছন্দনীয়। এক হাদিসে রাসুল সা. বলেছেন, ইসলামের সৌন্দর্য হলো, নিজেকে অহেতুক কাজ থেকে বিরত রাখা। (জামে তিরমিজি: ২৩১৭)। পরিপূর্ণ ইমান ও ব্যক্তিগত জীবন সাজানোর জন্য অনর্থক কাজ থেকে বিরত থাকার বিকল্প নেই।
উত্তর দিয়েছেন: অনুবাদক ও মুহাদ্দিস, জামিয়া কাসেম নানুতবি, রামপুরা, ঢাকা।

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
৩ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১২ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১৯ ঘণ্টা আগে